মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Ranveer Brar Explains Why BRICS Summit Served Only Vegetarian Food: ‘Want To Stay Away From Controversy’ | Bollywood News EXCLUSIVE | ‘Olympics sapna hai’: Yashvir Singh after ticking off Asian Games and CWG medal boxes | Asian Games 2026 News ‘বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি-দখলবাজি অপরাধের সঙ্গে জড়িত হতে পারে না’ সিএমপি’র বাকলিয়া থানায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ১৫ জন গ্রেফতার কক্সবাজারে ইপসা’র আঞ্চলিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৩৬ স্ক্রল করলেই বিদেশি ভাষার অনুবাদ দেবে গুগল সাংবাদিকের ওপর হামলার পরদিনই তিতুমীর কলেজ ছাত্রদলের কমিটি বিলুপ্ত মৌলভীবাজারে কাঠ ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ‎ভূঞাপুরে হাড় জোড়া লাগানোর কবিরাজ ও ওষুধ ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা

মিয়ামির ভবন ধস: মৃত্যু বেড়ে ১৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩২৭ সময় দেখুন
মিয়ামির ভবন ধস: মৃত্যু বেড়ে ১৮


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামিতে একটি বহুতল আবাসিক ভবন ধসের সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর মৃত্যু বেড়ে ১৮তে দাঁড়িয়েছে। দুর্ঘটনার সময় ভবনে ছিলেন এরকম আরও ১৪৭ জন এখনো নিখোঁজ রয়েছেন। মিয়ামি-ডেভিড কাউন্টি মেয়রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সার্ফসাইড শহরে ধসে পড়া ওই ১২তলা ভবনের ধ্বংসস্তুপ থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ছয়জনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে উদ্ধারকারীরা।

মিয়ামির সমুদ্রসৈকত ঘেঁষা চ্যামপ্লেইন টাওয়ার্স সাউথে ধসের ঘটনার পর কংক্রিট, কাঠ ও স্টিলের ধ্বংসস্তুপের মধ্য থেকে এ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।

এ ব্যাপারে মিয়ামি-ডেইড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, নিখোঁজ ১৪৭ জন ধ্বংসাবশেষে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত ১৮ জনের মধ্যে দুই শিশু রয়েছে।

তবে, উদ্ধারকারীরা এখনো জীবিত কাউকে না কাউকে খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়ে মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ‘কাউকে পেছনে ফেলে আসবে না’ বলে নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে, ২০০ সদস্যবিশিষ্ট উদ্ধারকারী দল উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছে। দমকল কর্মী, পুলিশ, প্রকৌশলী, পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞসহ কয়েকশত লোক তাদের সহায়তা করছেন।

এর আগের সপ্তাহের বৃহস্পতিবার প্রথম প্রহরে সুউচ্চ ওই ভবনের বিশাল একটি অংশ ধসে পড়ে। ১৫৬ ইউনিট বিশিষ্ট ওই ভবনের অধিকাংশ বাসিন্দাই সে সময় ঘুমিয়ে ছিলেন। ৪০ বছরের পুরনো ভবনটির অংশবিশেষ ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর