রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

মীরসরাইয়ে গণতন্ত্রের দাবিতে যুবদলের বিশাল র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত নুরুল আমিন চেয়ারম্যান: “যুবদলই রাজপথে গণতন্ত্রের অগ্রসেনা”

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৬৯০ সময় দেখুন
মীরসরাইয়ে গণতন্ত্রের দাবিতে যুবদলের বিশাল র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত নুরুল আমিন চেয়ারম্যান: “যুবদলই রাজপথে গণতন্ত্রের অগ্রসেনা”

বিশেষ প্রতিনিধি,মীরসরাই, চট্টগ্রাম:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মীরসরাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

লাল ক্যাপ পরিহিত হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে র‍্যালিটি এক অভাবনীয় দৃশ্য তৈরি করে। সড়কজুড়ে মানুষের ঢল, স্লোগান, প্ল্যাকার্ড আর জাতীয়তাবাদী চেতনায় মুখর ছিল গোটা মীরসরাই এলাকা।

প্রধান অতিথির বক্তব্যে জনাব নুরুল আমিন চেয়ারম্যান বলেন:
“সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে যুবদল সর্বদা অবিচল থেকেছে রাজপথে। এই যুব শক্তিই আজ জনগণের আশার আলো। অন্যায়-দুঃশাসনের বিরুদ্ধে যুবদলই হবে চূড়ান্ত বিজয়ের নেতৃত্ব।”

তিনি আরও বলেন,
“জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের ইতিহাসের গৌরবময় অধ্যায়। এই বর্ষপূর্তিতে আমরা শপথ নিয়েছি—গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের অধিকার নিশ্চিত করব।”

সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
পরে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

আয়োজক নেতৃবৃন্দ বলেন:
“এই র‍্যালি গণতন্ত্র ও অধিকার পুনরুদ্ধারের পথে আরেকটি দৃপ্ত পদক্ষেপ।”
“র‍্যালি ও যুব সমাবেশ সফল হোক, স্বার্থক হোক।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর