বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মুদ্রা হিসেবে বিটকয়েন চালু করল এল সালভাদর, বিশ্বে প্রথম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৫৬ সময় দেখুন
মুদ্রা হিসেবে বিটকয়েন চালু করল এল সালভাদর, বিশ্বে প্রথম


আন্তর্জাতিক ডেস্ক

বিনিময় মুদ্রা হিসেবে বিটকয়েনকে বৈধতা দিল এল সালভাদর। দেশটির পার্লামেন্টে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পাস হয়েছে বিটকয়েনকে বৈধতা দেওয়া সংক্রান্ত বিলটি।

ডিজিটাল মুদ্রা বিটকয়েনকে রাষ্ট্রীয়ভাবে বিনিময় মুদ্রা হিসেবে বৈধতার ঘটনা এই প্রথম। মধ্য আমেরিকার দেশটি থেকে পাওয়া এ খবরের প্রভাবে তাৎক্ষনিক বিটকয়েনের দর ৫ শতাংশ বেড়ে ৩৪ হাজার ২৩৯ দশমিক ১৭ ডলারে দাঁড়িয়েছে।

এর আগে এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বিটকয়েনকে মুদ্রা হিসবে চালু করার আইনটি ভোটাভুটির জন্য কংগ্রেসে পাঠান। কংগ্রেসে বিলটি ব্যাপক সমর্থন পায়। ৮৪ সদস্যের কংগ্রেসে ৬২ জন সদস্যই বিলটির পক্ষে রায় দেন। কংগ্রেসের সমর্থন পাওয়ায় আগামী ৯০ দিনের মধ্যে এ বিলটি আইনে পরিণত হবে।

উল্লেখ্য, গত ৫ জুন বিটকয়েন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে তার দেশে ডিজিটাল মুদ্রটিকে বৈধতা দেওয়া হবে বলে জানিয়েছিলেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। ডিজিটাল ওয়ালেট সেবাদাতা প্রতিষ্ঠান স্ট্রাইকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে এল সালভাদরে বিটকয়েন চালু করার পরিকল্পনা জানান তিনি। ডিজিটাল এ মুদ্রা চালুর মাধ্যমে এল সালভাদরে আর্থিক অবকাঠামোর আধুনিকায়ন করার লক্ষ্যের কথাও জানিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট।

মুদ্রা হিসেবে বিটকয়েন চালু করল এল সালভাদর, বিশ্বে প্রথম

বিটকয়েন মূলত ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা। এর কোনো কেন্দ্রীয় ব্যাংক বা নির্দিষ্ট দেশ নেই। ইন্টারনেটের এ মুদ্রার লেনদেন হয়ে থাকে। বিটকয়েনের অন্যতম শীর্ষ একজন পৃষ্ঠপোষক মার্কিন ধনকুবের এলন মাস্ক।

সম্প্রতি এ মুদ্রার দর অনিয়ন্ত্রিতভাবে উঠানামা করছে বলে লক্ষ্য করা যাচ্ছে।  ২০১৩ সালে বিটকয়েনের দর সর্বোচ্চ উঠে ৪০০ ডলার পর্যন্ত। তবে মাত্র ৪ বছর পর এ মুদ্রার দাম ২০ হাজার ডলার পর্যন্ত উঠে যায়। উত্থানপতনের পর বর্তমানে এ মুদ্রার দর ৩০ থেকে ৪০ হাজার ডলারের মধ্যে উঠানামা করছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর