মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী Mohsin Khan-Tamanna Married In Los Angeles? YRKKH Actor’s Cryptic Post Has Fans Saying ‘Mr And Mrs Khan’ | Television News R Praggnanandhaa: ‘I had fever, was not high on energy’: R Praggnanandhaa after double medals at Chess Olympiad | Exclusive | Chess News দুর্গাপূজায় কেউ দুরভিসন্ধি করলে সরকার সহ্য করবে না: ইশরাক

মুমিনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব: গাজী মনির হোসেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৫০০ সময় দেখুন
মুমিনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করব: গাজী মনির হোসেন

“মু’মিনরা তো পরস্পর ভাই-ভাই। অতএব, তোমাদের ভাইদের মাঝে বিরোধ দেখা দিলে মীমাংসা করে দাও। আল্লাহকে ভয় কর। আশা করা যায়, তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে।” [সূরা আল্ – হুজুরাত, আয়াত নং – ১০]

সামাজিক জীবনে পরস্পরের মধ্যে মতবিরোধ, ঝক্কি -ঝামেলা ও দ্বন্দ্ব-সংঘাত সংঘটিত হওয়া খুবই স্বাভাবিক। এহেন পরিস্থিতিতে একজন মু’মিনের দায়িত্ব ও কর্তব্য হলো যত দ্রুত সম্ভব বিবাদে জড়িত মু’মিন ভাইদের মধ্যে সুষ্ঠু ও ন্যায় বিচার ভিত্তিতে মীমাংসা করে দেওয়া। এতে আল্লাহ সন্তুষ্ট হন এবং অনুগ্রহ দান করেন।

সূরা আলে – ইমরানের ১০৩ নাম্বার আয়াতে উল্লেখ্য, ” সবাই মিলে আল্লাহর রশিকে মজবুতভাবে ধরে থাক এবং দলাদলি করো না।” আবার সূরা বনী ইসরাঈলের ৫৩ নাম্বার আয়াতে বর্ণিত রয়েছে, “আপনি আমার বান্দাদের বলে দিন, যেন তারা এমন কথা বলে যা উত্তম। শয়তান মানুষের মধ্যে ঝগড়া বাধিয়ে দেয়। বস্তুত শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।” অন্যদিকে সূরা আলে ইমরান এর ১০২ নাম্বার আয়াতে বলা হয়েছে, “তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় কর।”

পাশাপাশি মুসলিম শরীফের একটি হাদিসে সন্নিবেশিত আছে যে, রাসূলুল্লাহ্ (স:) বলেছেন, পারস্পরিক ভালবাসা, দয়া অনুগ্রহ ও মায়া – মমতার দৃষ্টিকোণ থেকে মু’মিনরা একটি দেহের সমতুল্য।

সুতরাং মু’মিনদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করা আমাদের সকলেরই অবশ্য পালনীয় দায়িত্ব।

এমতাবস্থায় উপরে উল্লিখিত আয়াতের মর্মার্থ ও মর্মবাণী গভীরভাবে অনুধাবন ও সঠিকভাবে মূল্যায়ন করে আমরা অন্তরে মহান ও সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভয় রেখে মু’মিন ভাইদের মধ্যকার যে কোনো সমস্যা সমাধানের জন্য যথাযথ ভূমিকা গ্রহণ করবো- ইনশাল্লাহ।

লেখক: গাজী মনির হোসেন
আমীর
তুরাগ মধ্য থানা
বাংলাদেশ জামায়াতে ইসলামী

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর