বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী

মুহিবুল্লাহ হত্যায় ‘সন্দেহভাজন’ আরসার শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৩২০ সময় দেখুন
মুহিবুল্লাহ হত্যায় ‘সন্দেহভাজন’ আরসার শোক


আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহ হত্যায় ‘বিস্ময় ও শোক’ প্রকাশ করেছে প্রধান ‘সন্দেহভাজন’ সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)। শুক্রবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে, এ হত্যার ঘটনায় কারো প্রতি ভিত্তিহীন অভিযোগ না তুলে প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনা আহ্বান জানিয়েছে আরসা।

যদিও মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পরপরই তার ভাই হাবিব উল্লাহ ও ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস’ (এআরএসপিএইচ) নেতারা এ বিতর্কিত সংগঠন ‘আরসা’ নেতাদেরই দায়ী করেছেন। তবে আরসা এ ঘটনার তাদের দায় অস্বীকার করে বিবৃতি দিয়েছে।

শুক্রবার আরসার বিবৃতিতে বলা হয়, ভিত্তিহীন ও লোকমুখে শুনা অভিযোগে কারো প্রতি আঙুল তোলার পরিবর্তে অপরাধীদের বিচারের আওতায় আনার সময় এখন।

উল্লেখ্য, বুধবার রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীরা মুহিবুল্লাহর নিজ অফিসে ৫ রাউন্ড গুলি করে। এ সময় ৩ রাউন্ড গুলি তার বুকে লাগে। খবর পেয়ে এপিবিএন সদস্যরা উদ্ধার করে ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উখিয়া থানা পুলিশকে লাশটি হস্তান্তর করে।

শুক্রবার মুহিববুল্লাহ হত্যার ঘটনায় নিহতের ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর