বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে বন্যা, ৪৪ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২২৮ সময় দেখুন
মেক্সিকোতে টানা ভারী বৃষ্টিতে বন্যা, ৪৪ জনের মৃত্যু


মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট প্রবল বন্যায় অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) মেক্সিকোর জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (সিএনপিসি) জানায়, প্রবল বৃষ্টিপাতে ভেরাক্রুজ, পুয়েবলা, হিদালগো, কুয়েরেতারো ও সান লুইস পোতসি রাজ্যে মারাত্মক বন্যা দেখা দিয়েছে।

প্রাথমিক হিসেব অনুযায়ী, এসব এলাকায় অন্তত ৪৪ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিখোঁজদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো দিনরাত কাজ করছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচ রাজ্যের গভর্নরদের সঙ্গে জরুরি ত্রাণ কার্যক্রমের সমন্বয় করেন। বৈঠক শেষে তিনি জানান, কোনো ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ছাড়া রাখা হবে না। রাস্তা খুলে দিতে ও ত্রাণ বিতরণে সহায়তা করতে ফেডারেল সরকারের টিম ও কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্ত এলাকায় পাঠানো হয়েছে।

দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বন্যায় হাজারও মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে মেক্সিকোর অন্যতম ভয়াবহ বন্যা হিসেবে দেখা হচ্ছে।

পাহাড়ি ঢলে ভূমিধস ও নদীর পানি উপচে পড়ার কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। অনেক এলাকায় এখনো ভারী বৃষ্টি হচ্ছে এবং মহাসড়ক, রাস্তা ও ঘরবাড়ি পানিতে ডুবে আছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর