বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ, আহত ১২০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ সময় দেখুন
মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ, আহত ১২০


মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর) সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, আহতদের বেশির ভাগই পুলিশ সদস্য।

এএফপির খবরে বলা হয়েছে, ‘জেনারেশন জেড’ (Gen Z) তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকসহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশগ্রহণ করেন।

২০২৪ সালের অক্টোবর থেকে ক্ষমতায় থাকা শেইনবাউম উচ্চ জনসমর্থন বজায় রাখলেও সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের পর তার নিরাপত্তা নীতির সমালোচনা বাড়ছে।

মেক্সিকো সিটির নিরাপত্তাপ্রধান পাবলো ভাজকেজ জানান, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করে। এতে ১০০ পুলিশ আহত হন, যার মধ্যে ৪০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ২০ জন বিক্ষোভকারীও আহত হন।

সহিংসতার অভিযোগে ২০ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও রয়েছে।

বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের সামনে জড়ো হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর