শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

মেট্রোরেল চালুতে খুশি হতে পারেনি বিএনপি: তথ্যমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২
  • ১২১ সময় দেখুন
মেট্রোরেল চালুতে খুশি হতে পারেনি বিএনপি: তথ্যমন্ত্রী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ঢাকায় মেট্রোরেল চালু হওয়ায় সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি খুশি হতে পারেনি। বিএনপি নেতা নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করে বিভিন্ন দেশের মেট্রোর ভাড়ার বিষয়ে মিথ্যা তথ্য পরিবেশন করেছেন। আজকে পুরো দেশ খুশি, অথচ তারা খুশি হতে পারছে না। এটা রাজনৈতিক দৈন্যতা। এটা দেশের উন্নয়ন-অগ্রগতির ক্ষেত্রে প্রতিবন্ধক।’

বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ আরও বলেন, ‘আমি সাংবাদিক ভাইদের অনুরোধ জানাব যে, দায়িত্বশীলদের যেমন সমালোচনা হবে, যারা বিরোধী দলে থাকে তাদেরও একটা দায়িত্ব থাকে, তাদেরও সমালোচনা হওয়া প্রয়োজন। আপনারা দুটি বিষয়ই দেখবেন। আওয়ামী লীগ সরকার সাংবাদিকদের একচোখা নীতি নিয়ে দেখে না। যে সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারকে টেনে নামানোর আন্দোলনে ব্যস্ত, তাদেরও সরকারের অনুদান দেওয়া হয় এবং হচ্ছে।’

তিনি বলেন, ‘বিএনপি আমলে ২০০১ সালে কলমের এক খোঁচায় বাংলাদেশ সংবাদ সংস্থার ২৬ জন সাংবাদিককে বরখাস্ত করা হয়েছিল, অথচ আওয়ামী লীগ আমলে ভিন্নমতের জন্য একজন সাংবাদিককেও বরখাস্ত করা হয়নি। সকল সাংবাদিকের জন্য গণমাধ্যমবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৃষ্ট সাংবাদিক কল্যাণ ট্রাস্ট দল-মত নির্বিশেষে সকল সাংবাদিককে সহায়তা দিচ্ছে।’

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদলের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন উপস্থিত ছিলেন।

এরপর চলতি ২০২২-২৩ অর্থবছরে প্রথম পর্যায়ে সারাদেশের ৩০৪ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে ২ কোটি ৬৮ লাখ ৫০ হাজার টাকা কল্যাণ অনুদান দেওয়া হয়। একইসঙ্গে ৬৮৪ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর করোনা অনুদান থেকে এককালীন ১০ হাজার টাকা করে দেওয়া হয়।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রতিষ্ঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ২০১৫-১৬ থেকে এ পর্যন্ত ১১ হাজার ৪৫৮ জন সাংবাদিক ও সাংবাদিক পরিবারকে কল্যাণ ও করোনা অনুদান হিসেবে ৩৪ কোটি ৮১ লাখ ৩০ হাজার টাকা সহায়তা দিয়েছে।

সারাবাংলা/জেআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর