রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ঘোষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২১৯ সময় দেখুন
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ঘোষণা


ঢাকা: ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঢাকায় সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বুধবার অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের প্রধান সমন্বয়কারী মো. মজিবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩ ডিসেম্বর) দেশের সব সরকারি হাসপাতালে কর্মবিরতি পালন করবে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, নিটোর, ন্যাশন্যাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, জাতীয় বার্ন ইনস্টিটিউট, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুয়েত-মৈত্রী হাসপাতাল, ঢাকা রেলওয়ে জেনারেল হাসপাতাল, মহানগর জেনারেল হাসপাতাল ও ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালে কর্মসূচি কার্যকর থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ ডিসেম্বর সব স্বাস্থ্যসেবা ও শিক্ষা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ‘কমপ্লিট শাটডাউন’ পালিত হবে, যা পুরো কর্মদিবস চলবে। এর মধ্যেও দাবিগুলো বাস্তবায়নের নিশ্চয়তা না পেলে অনির্দিষ্টকালের জন্য লাগাতার শাটডাউনে যাবে আন্দোলনকারীরা।

অভিযোগ করে আন্দোলনকারীরা জানান, ১০ম গ্রেড বাস্তবায়ন নিয়ে বহুবার আশ্বাস দেওয়া হলেও বাস্তব অগ্রগতি না থাকায় তারা আন্দোলনে বাধ্য হয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর