স্বাভাবিক শারীরবৃ্ত্তীয় ঘটনা মেনোপজেই সূচিত হয় ঋতুস্রাব চক্রের পরিসমাপ্তি৷ যদি কোনও মহিলার পর পর ১২ টি ঋতুস্রাব না হয়, তাহলে ধরে নেওয়া হয় তিনি মেনোপজ পর্বে পা রেখেছেন৷ সাধারণত ৪০ থেকে ৫০ বছর বয়সের মধ্যে মেনোপজ হয়৷ তবে বয়স, জিনগত বৈশিষ্ট্য, শারীরিক অবস্থা ও নিয়মিত যে ওষুধ সেবন করা হয়, তার উপর ভিত্তি করে সূচিত হয় মেনোপজ৷