শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭২ সময় দেখুন
মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার


জবি: রাজধানীর সূত্রাপুর থানার কলতাবাজার এলাকায় একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম রাকিবা। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কলতাবাজার পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাকিবার গ্রামের বাড়ি সাতক্ষীরা জেলায়।

সূত্রাপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে ৯৯৯-এ কল পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত আমরা এ ঘটনার বিস্তারিত পাইনি। লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, রাকিবা আত্মহত্যা করেছেন। মেসের অন্য সদস্যরা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে পারেননি।

রাকিবা’র আপন ছোট ভাই নাঈম হোসেন জানান, রাকিবা’র সঙ্গে গতকাল রাতে সর্বশেষ কথা হয় তার মা’য়ের এবং সে তখন মেসে সম্পূর্ণ একা ছিল। সে তার মাকে জানায়, তার শরীর ভালো না, পরে কথা বলবে। এরপর আর বাড়ির কারো সঙ্গে যোগাযোগ হয় নি। আজ তার মা বারবার যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হলে, তার বান্ধবীদের জানায়। তখন তার বান্ধবীরা মেসে যায় এবং দরজা ভিতর থেকে বন্ধ পেলে – তারা সাহায্য নিয়ে দরজা ভেঙে ফেলে, এরপর রুমে রাকিবা’কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। রাকিবা’র আগামীকাল বাড়ির যাওয়ার টিকিট ও কাটা ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমি ঘটনা শুনেছি সঙ্গে সঙ্গেই। একজন সহকারী প্রক্টর ও সেখানে উপস্থিত হয়েছে, সূত্রাপুর থানার পুলিশ পাঠিয়েছি। তারা তদন্ত করছে। কি কারণে এমন ঘটনা ঘটেছে এখনও জানা যায়নি।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom