শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

মোংলায় ধর্ষণ মামলায় ধর্ষককে জেলহাজতে প্রেরণ 

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২০৫ সময় দেখুন
মোংলায় ধর্ষণ মামলায় ধর্ষককে জেলহাজতে প্রেরণ 


আবু হোসাইন সুমন, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ::

মোংলায় ১৪ বছর বয়সের কিশোরী ধর্ষণ মামলায় ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। রবিবার রাতে মাকড়ঢোন এলাকায় এ ধর্ষণের ঘটনায় সোমবার রাতে মামলা দায়েরের হলে ওই রাতেই তাকে গ্রেফতার করে পুলিশ। 

থানায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে জানা যায়, ৪ বছর আগে ওই কিশোরীর (১৪) বাবা মারা যান। আর মা বর্তমানে সৌদিআরবে চাকুরীরত রয়েছেন।

ফলে এখানে (মোংলায়) কিশোরীটির কোন নিকট আত্মীয়-স্বজন না থাকায় তাকে দুঃসম্পর্কের ফুফা মোঃ নাসির হাওলাদাররে কাছে রেখে যান তার মা। তার খরচ বাবদ সৌদিআরব থেকে প্রতি মাসে ফুফা নাসিরের কাছে টাকাও পাঠাতেন ওই কিশোরীর মা। নাসির হাওলাদারের বাসায় থাকার সুবাদে কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন তিনি।

এক পর্যায়ে রবিবার রাত ৮টার দিকে নাসির তার চায়ের দোকানের ভিতরে জোরপূর্বক ধর্ষণ করেন কিশোরীকে। ওই সময় কিশোরীটি চিৎকার করলে নাসির তাকে ভয়ভীতি দেখান ও তার মুখ চেপে ধরেন। এছাড়া ঘটনাটি আর কেউকে না বলার জন্য ভয়ভীতি দেখান।পরে কিশোরী ঘটনাটি ওই আশ্রয়ণ প্রকল্পের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার খাঁকে জানায়। এরপর ঘটনা জানাজানি হলে থানায় মামলা দায়ের হয়।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, রবিবার রাতের ধর্ষণের ঘটনায় সোমবার মামলা দায়ের হওয়ার পর ধর্ষক মোঃ নাসির হাওলাদারকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোঃ নাসির হাওলাদার (৫২) উপজেলার চাঁদপাই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাকোড়ঢোন-পাকখালী আশ্রয়ণ প্রকল্পের মৃত মজিদ হাওলাদারের ছেলে। সে ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর