সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
মোটরসাইকেল দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু


জবি করেসপন্ডেন্ট

জবি: মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় অভিজিৎ হালদার নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা নিচ্ছেন।

শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

অভিজিৎ হালদার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়। আর আহত অন্তু জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

অন্তু জানান, দুপুর ১২টায় বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অভিজিৎ। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সঙ্গে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। আর তিনি আহত হন।

সারাবাংলা/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর