রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জীবন যুদ্ধে হার মানেনি সালমা Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার

মোবাইল কিবোর্ডে বাঁচান সময়

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ সময় দেখুন
মোবাইল কিবোর্ডে বাঁচান সময়


‎প্রযুক্তি আমাদের সবকিছুকে হাতের মুঠোয় এনে দিয়েছে। তাই আমাদের সবধরনের কাজ আমরা হাতের মুঠোয় থাকা মোবাইলে করে থাকি। আমাদের অনেককেই কাজের প্রয়োজনে ফোনেই বড় লেখা টাইপ করতে হয়। সেক্ষেত্রে অনেক সময় চলে যায়। কিন্তু স্মার্টফোনে সহজেই কিছু নিয়ম মেনে চললে সময় বাঁচানো যায়।

‎আসুন জেনে নেই মোবাইল কিবোর্ডে বাঁচানোর কিছু উপায় …

‎সোয়াইপ করে টাইপ

‎মোবাইলের ভার্চুয়াল কি-বোর্ডের প্রতিটি কি চেপে লেখার বদলে আঙুল সোয়াইপ করেও টাইপ করা যেতে পারে। শুধু টাইপ করার জন্য কিবোর্ডে কি-এর ওপর আঙুল সোয়াইপ করুন। এভাবে করলে দ্রুত টাইপ হবে। আর যদি কোনো বানান ভুল হয় তাহলে বানানে আঙুল ছোয়াতেই অটোম্যাটিক তা সংশোধন করা যাবে।

‎পার্সোনাল কিবোর্ড ডিকশনারি

‎প্রত্যেক স্মার্টফোনে কিবোর্ড অ্যাপে পার্সোনাল ডিকশনারি রাখার সুযোগ আছে। এই ডিকশনারি থাকলে আপনি টাইপ করার সময় সাজেশনে পাওয়া শব্দে আঙুল ছুয়ে সময় বাঁচাতে পারবেন।

‎ক্যাপিটাল অক্ষরে সব লেখা

‎অনেক লেখায় বাক্যের প্রতিটি লেখা ক্যাপিটাল অক্ষরে করতে হয়। এই কাজটি অনেকে জানেন না বলে অনেক সময় নিয়ে টাইপ করেন। কম্পিউটারের মতো ক্যাপস লক না থাকায় ঝামেলায় পড়েন অনেকে।

‎ভয়েস টাইপিং

‎গুগল ভয়েস টাইপিং ব্যবহার করেও সহজে অনেক লেখা লিখে ফেলতে পারেন। শুধু বসে মোবাইলে শুদ্ধভাবে সব উচ্চারণ করে যাবেন। সেই উচ্চারণের ভিত্তিতে আপনার লেখা হয়ে যাবে। আর লেখা শেষ হলেই আপনি নিজে সব ভুল ও প্রমাদ ঠিক করে নিবেন।

‎কিবোর্ড সফটওয়ার বদলে নিন

‎অনেক সময় কিছু সফটওয়ার ঠিকঠাক কাজ করে না। সেটিংস থেকে টাচ রিস্পন্স বদলে ফেলার সুযোগও থাকে কম। সেসব ক্ষেত্রে সফটওয়ার বদলে নিন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom