সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

মোবাইল ব্যবসা অক্ষুন্ন রেখে Wireline গ্রাহকের ভিত্তিতে এয়ারটেলকে টেক্কা দিল Jio– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৮০ সময় দেখুন
মোবাইল ব্যবসা অক্ষুন্ন রেখে Wireline গ্রাহকের ভিত্তিতে এয়ারটেলকে টেক্কা দিল Jio– News18 Bangla


#কলকাতা: প্রায় ১১ হাজার নতুন কাস্টমার নিয়ে Reliance Jio, Airtel-কে পিছনে ফেলে কলকাতায় সবচেয়ে বড় ওয়ারলাইন প্রাইভেট অপারেটর (Wireline Private Operator) হিসাবে সামনে এসেছে। TRAI এর রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয়েছে। অতিমারী ও লকডাউনের সময় ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন ক্লাস এবং বিনোদনের ক্ষেত্রে Reliance Jio Wireline Broadband বিশেষ ভূমিকা নিয়েছে। TRAI এর রিপোর্ট বলছে, ইন্টারনেট স্পিডের ক্ষেত্রে কলকাতা সার্কেলের সবচেয়ে পছন্দের ডিজিটাল পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে উঠে এসেছে Reliance Jio । ২০২১-এর মে মাসের সার্ভে অনুযায়ী কলকাতা (Kolkata) সার্কলে ৭০,৫০৮টি নতুন মোবাইল সাবস্ক্রাইবার নিজের দিকে টানতে সক্ষম হয়েছে এই টেলিকম সংস্থা। যা ৪৩.৬ শতাংশ। অন্যদিকে, Bharti Airtel ও VodafoneIdea যথাক্রমে ৭৫,৫২১ এবং ৩৫৩,৭২১ জন সাবস্ক্রাইবার তাদের হারিয়ে ফেলেছে। যা খুব একটা ভাল সংকেত নয় টেলিকম সংস্থা দুটির জন্য।

TRAI-এর রিপোর্ট বলছে Reliance Jio যত দিন যাচ্ছে ততোই কলকাতা সার্কলে শীর্ষস্থানীয় ডিজিটাল পরিষেবা সরবরাহকারী হিসাবে উঠে আসছে। বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে প্রতি মাসে প্রচুন নতুন সংখ্যক গ্রাহক জুটিয়ে নিতে সক্ষম হয়েছে এই টেলিকম সংস্থা। গোটা পশ্চিমবঙ্গে উন্নতমানের 4G নেটওয়ার্ক পরিষেবা প্রদান করার লক্ষ্যমাত্রা রেখেছে। সম্প্রতি Jio স্পেকট্রাম (Spectrum) নিলামে অতিরিক্ত স্পেকট্রাম গোটা কলকাতার পাশাপাশি, পশ্চিমবঙ্গের গ্রামগঞ্জে মোতায়েন করবে বলে জানিয়েছে। রাজ্যের মানুষের সুবিধার্থে ১৫ MHz অতিরিক্ত স্পেকট্রাম বরাদ্দ করতে চলেছে এই টেলিকম সংস্থা। গোটা রাজ্যে মোট ১৩ হাজারের বেশি এলাকায় গড়ে তোলা হবে নতুন পরিষেবা। পশ্চিমবঙ্গের জন্য ২৩০০MHz ব্যান্ডে ১০MHz স্পেকট্রাম এবং ৮৫০MHz ব্যান্ডে ৫MHz স্পেকট্রাম নিয়েছে। পাশাপাশি, এই সংস্থার তরফ থেকে জানান হয়েছে সামনের দিনগুলিতে শুধু কলকাতা নয়, পশ্চিমবঙ্গের অন্য বড় শহর ও গ্রামের গ্রাহকদের জন্যও আরও ভাল অভিজ্ঞতা প্রদান করা সম্ভব হবে। ঘরের ভিতরে ইন্টারনেট পরিষেবা আগের থেকে আরও উন্নত হবে। পাশাপাশি উন্নত হবে ভিডিও কল ও কলিং পরিষেবাও।

Published by:Siddhartha Sarkar

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর