বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের ফাঁসি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০১ সময় দেখুন
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে ৪ জনের ফাঁসি


আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরান। এর মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী।

শুক্রবার (২৯ ডিসেম্বর) ইরানের বিচার বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট বার্তাসংস্থা মিজানের খবরে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পশ্চিম আজারবাইজানে ইহুদিবাদী শাসনের সঙ্গে সম্পর্কিত একটি নাশকতাকারী গোষ্ঠীর চার সদস্যকে আজ শুক্রবার সকালে ফাঁসি দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ব্যাপারে মিজানের প্রতিবেদনে বলা হয়, পুরুষ তিনজনের নাম- ভাফা হানারেহ, আরাম ওমারি এবং রহমান পারহাজো। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারীর নাম নাসিম নামাজি।

মিজানের খবরে বলা হয়, এই চারজন ইসরাইলের মোসাদ কর্মকর্তাদের নির্দেশে ইরানের নিরাপত্তাবিরোধী কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন।

এই চারজনকে ইরানের মোহারেবেহ নামক আইনে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এটি এমন একটি ইসলামী আইনি শব্দ যার অর্থ ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর