বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৫৯ সময় দেখুন
ময়মনসিংহে পৃথক স্থানে বজ্রপাতে তিন শিশুসহ ৫ জনের মৃত্যু


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একই বাড়ির তিন শিশু ও সদর উপজেলায় দুই কৃষক পৃথক বজ্রপাতের ঘটনায় নিহত হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে জেলার সদর ও নান্দাইল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিছ মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন মিয়া (৮)। নিহত শিশুরা একই বাড়ির বাসিন্দা। আর সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে আবু বাক্কার (৪০) ও একই গ্রামের পঁচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০) নামের দুই কৃষক মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হলেন।

নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের পংকরহাটি গ্রামের ইউপি মেম্বার মোঃ গোলাপ হোসেন বলেন, ‘বৃষ্টির সময় ওই তিন শিশু একসঙ্গে মাছ ধরতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দু’জনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় উভয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

অপরদিকে ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর