শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

ময়মনসিংহে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২০১ সময় দেখুন
ময়মনসিংহে স্ত্রী হত্যায় দায়ে স্বামীর মৃত্যুদন্ডের আদেশ


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামী মোঃ হাবিবুর রহমান বুসা(৫৫)কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে আসামিকে দশ হাজার টাকা অর্থদন্ডের আদেশ দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্ত আসামি মোঃ হাবিবুর রহমান বুসা ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামের মৃত হাজী মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ৩টায় ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবরিনা আলী এই আদেশ দেন।

স্ত্রী হত্যা ঘটনায় মামলার দশ বছর পর এই মামলার রায় ঘোষনা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারি মোঃ ফখরুল ইসলাম।

তিনি জানান, ২০১২ সালের ১৮ সেপ্টেম্বর রাতে জেলার ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা নামাপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী স্বপ্না বেগমকে ঘুমের মধ্যে উপর্যুপরি আঘাত করে স্বামী হাবিবুর রহমান বুসা। এতে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রী স্বপ্না বেগম। এ ঘটনার একদিন পর ত্রিশাল থানায় হাবিবুর রহমান বুসাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে নিহতের ছেলে রুবেল মিয়া। ওই মামলায় র্দীঘ শুনানি শেষে অপরবাধ প্রমাণিত হওয়ায় আসামির উপস্থিতিতেই মৃত্যুদন্ডের পাশাপাশি
অর্থদন্ডের রায় ঘোষনা করেন আদালতের বিজ্ঞ বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা কলেন সংশ্লিষ্ট আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোঃ ফরিদ আহমেদ।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর