
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এ হাসপাতালে করোনায় কারও মৃত্যু হয়নি। আজ সোমবার সকালে করোনা ইউনিটের ফোকাল পারসন মহিউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের তোফাজ্জল হোসেন (৫০), নান্দাইল উপজেলার আয়শা (৫০), ত্রিশালের গেনু খাতুন (৫৫) ও মুক্তাগাছার হালিমা (২৮)। এ নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ময়মনসিংহ মেডিকেলে করোনা ও এর উপসর্গ নিয়ে ৭৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে জুলাইয়ে করোনা ও এর উপসর্গ নিয়ে ৪৮২ এবং আগস্টে ৪১৯ জনের মৃত্যু হয়।