রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হচ্ছে মহান বিজয় দিবস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ২২৩ সময় দেখুন
যথাযোগ্য মর্যাদায় নওগাঁয় পালিত হচ্ছে মহান বিজয় দিবস


নওগাঁ প্রতিনিধি ::

নওগাঁয় মহান বিজয় দিবসে প্রয়াত জননেতা আব্দুল জলিল শিশু পার্কে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সাথে সাথে প্রথমে জেলা প্রশাসক হারুন অর রশীদের নেতৃত্বে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।

এরপর পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া, জেলা মুক্তিযোদ্ধ সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার জেলা প্রশাসক হারুন অর রশীদ, সাবেক কমান্ডার হারুন অল রশীদ, জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিজয় স্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ করা ।

এরপর একে একে নওগাঁ মেডিকেল কলেজ, সিভিল সার্জন, নওগাঁ সরকারী কলেজ, সড়ক ও জনপথ, জেলা কারাগার, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা শাখা, জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, সুজন নওগাঁ জেলা কমিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সরকারি-বেসরকারি সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর