শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য উপাদান, মোবাইল কোর্টে বেকারী সিলগালা নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত কালিয়াকৈরে শিয়ালের কামড়ে নারী- শিশুসহ আহত ২০ বঙ্গবন্ধু ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ শান্তি বিনির্মাণে নারীর নেতৃত্বকে এগিয়ে নেওয়ার আহ্বান আইরিন খানের

যবিপ্রবিতে ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৬৯ সময় দেখুন
যবিপ্রবিতে ১২ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা


যবিপ্রবি করেসপন্ডেন্ট

যশোর: আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে পরীক্ষা শুরু হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ অক্টোবরের মধ্যে আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার পূর্ণ প্রস্তুতিও গ্রহণ করা হচ্ছে।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

সভা শেষে জানানো হয়, যে সকল শিক্ষার্থীরা আবাসিক হলে অবস্থান করতে ইচ্ছুক, তাদেরকে স্ব স্ব বিভাগীয় চেয়ারম্যান বরাবর আবেদন করতে হবে। হলে অবস্থানের জন্য আবেদনকৃত শিক্ষার্থীদের আগামী ১০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ে প্রবেশের প্রাক্কালে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ করে কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। কোনো শিক্ষার্থীর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসলে, তাকে বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে তিনি সুস্থ হলে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক তার পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হবে। সভায় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সকল চিকিৎসক, নার্স ও মেডিকেল স্টাফদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। পরীক্ষা চলাকালীন হলে অবস্থানরত শিক্ষার্থীদের একদিন পরপর স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর