বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরের শার্শায় শিশু মুক্তিপণের টাকাসহ অপহরণকারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


ইয়ানূর রহমান, যশোর প্রতিনিধি ::

যশোরের শার্শায় থানা পুলিশের এক অভিযানে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকাসহ শিশু অপহরণ মামলার অন্যতম আসামী আটক হয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ মার্চ চট্টগ্রামের বোয়ালখালী থানার চরনদ্বীপ এলাকা থেকে আফরানুর (৮) নামে এক শিশু অপহৃত হয়। এ ঘটনায় পরদিন বোয়ালখালী থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে বোয়ালখালী থানা পুলিশ জানতে পারে যে, অভিযুক্ত ব্যক্তি শার্শার গোড়পাড়া এলাকায় অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে শার্শা থানা পুলিশের একাধিক টিম বেনাপোল ও শার্শার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে বেনাপোল থানাধীন পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে নগদের এক এজেন্ট জহিরুলকে আটক করে।

তার একাউন্টে ৩ লক্ষ ৯৮ হাজার টাকা জমা হওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, এই অর্থ
দুর্গাপুর গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের। পরে ইকবালকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, চট্টগ্রামের পূর্ব পরিচিত মহিউদ্দিন ব্যবসায়িক লেনদেনের পাওনা হিসেবে এই টাকা পাঠিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বিভিন্ন কৌশল অবলম্বন করে ২৭ মার্চ সন্ধ্যায় বেনাপোলের পোড়াবাড়ি কলেজ মোড় এলাকা থেকে মূল অভিযুক্ত মহিউদ্দিনকে আটক করে। এ সময় উদ্ধার করা হয় মুক্তিপণের ৩ লক্ষ ৯৮ হাজার টাকা এবং একটি স্মার্টফোন।

পুলিশের এই অভিযানে শিশু অপহরণকারী চক্রের মূলহোতাকে আটক করা সম্ভবহয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মুক্তিপণের প্রায় চার লক্ষ টাকা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর