বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যশোরে ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯১ সময় দেখুন
যশোরে ধর্ষণের শিকার কিশোরীর সন্তান প্রসব


ইয়ানূর রহমান ::

যশোরে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক কিশোরী (১৪) সন্তান প্রসব করেছে। রবিবার ভোর ৫ টার দিকে যশোর জেনারেল হাসপাতালে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। ওই কিশোরী চলতি বছরের মার্চ মাসে যশোর সদরের দৌলতদিহি এলাকার তিন তরুণ কর্তৃক ধর্ষণের শিকার হয়। যশোর জেনারেল হাসপাতালে থাকা মেয়েটির মা জানিয়েছেন, শনিবার গভীররাতে প্রসব বেদনা উঠলে মেয়েটিকে হাসপাতালে আনা হয়।

ভোর পাঁচটার দিকে সে একটি মেয়ে সন্তান প্রসব করে। তিনি (প্রসূতির মা) বলেন, আমার স্বামী ভ্যানচালক। মার্চ মাসে আমার বড় মেয়ে হাসপাতালে সন্তান প্রসব করে। সেই সময়ে আমরা সবাই হাসপাতালে ছিলাম, কেবল ছোট মেয়ে বাড়িতে ছিলো। ওইদিন রাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দৌলতদিহি পশ্চিমপাড়ার তরিকুলের ছেলে অনিক, ঠান্ডুর ছেলে সোহান ও লাল্টুর ছেলে অস্ত্রের মুখে আমার মেয়ের মুখ বেঁধে ধর্ষণ করে।

ওই ঘটনায় থানায় মামলা হলে পুলিশ তাদের জেলহাজতে দেয়। সম্প্রতি তারা জামিনে মুক্তি পেয়েছে। তিনি আরো জানান, প্রথম দিকে তারা মেয়ের গর্ভপাতের জন্য হুমকি-ধামকি দিলেও পরে পুলিশি হস্তক্ষেপে তারা আর কিছু বলেনি। এখন বাচ্চাটি পিতার পরিচয় নিয়ে আমরা বিপদে থাকবো।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলেন, কিশোরী মা ও তার সন্তান এখন ভাল আছে। যেহেতু সে কিশোরী সে কারণে আইনগত বিষয়টি পুলিশই দেখবে।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা রয়েছে। এখন শিশুর ডিএনও পরীক্ষা করে পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর