শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

যশোরে যুবদলের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ২৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৪৬ সময় দেখুন
যশোরে যুবদলের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ২৪


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

যশোর: যশোরে জেলা যুবদলের বিক্ষোভ সমাবেশে পুলিশ লাঠিচার্জ করেছে। এতে অন্তত ২৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হয়েছে।

সিরাজগজ্ঞ জেলা যুবদল নেতা আকবর আলীকে হত্যার প্রতিবাদে শনিবার (৫ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা যুবদল এই বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘সরকার তার মসনদ টিকিয়ে রাখতে গুম খুনের পথ বেছে নিয়েছে। যে কারণে সরকার দলীয় ক্যাডাররা একের পর এক দেশের ভিন্ন মতের মানুষকে হত্যা করছে। সর্বশেষ তারা সিরাজগঞ্জের জনপ্রিয় যুবদল নেতা আকবর আলীকে নৃশংসভাবে হত্যা করেছে।’ তিনি এই হত্যায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

যশোরে যুবদলের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ২৪

জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু প্রমুখ।

এদিকে, সমাবেশ চলাকালে পুলিশ অতর্কিত লাঠিচার্জ করে। এতে দলের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির। আহতদের মধ্যে অন্তত ২৪ জনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় পুলিশ বেশ কয়েকটি মোটরসাইকেল এবং চেয়ার ভাংচুর করে বলে দলীয় সূত্র জানায়।

এ ব্যাপারে কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘করোনার বিধি-নিষেধে সরকার সভাসমাবেশ নিষিদ্ধ করেছে। কিন্তু তারা ব্যাপক জনসমাবেশ সৃষ্টি করে সভা করছিল। পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় কেউ কেউ দৌড়াতে গিয়ে আহত হয়েছেন। তার দায় পুলিশ নিতে পারে না।’ তারা নিয়ম বহির্ভুতভাবে ওই সমাবেশের আয়োজন করে বলে জানান ওসি।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর