মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচিMetro blue line passengers from noapara to kavi subhash to have extra trains from monday

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১১১ সময় দেখুন



Last Updated:

Noapara-Kavi Subhash Metro Rail Services: বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের।

ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে

কলকাতা : নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো পরিষেবায় এ বার বাড়তি ট্রেন। সোমবার থেকে সকালে ও সন্ধ্যায় দিনের ব্যস্ত সময়ে এই পরিষেবার সুবিধে পাবেন যাত্রীরা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এ বার থেকে সপ্তাহে ৬ দিন (সোমবার-শনিবার) ব্লু লাইন মেট্রোয় ১৪ টি ট্রেন বেশি চলবে। বাড়তি ৭ টি আপ এবং ৭ টি ডাউন ট্রেনের এই সুবিধে থাকবে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত। আপাতত ট্রায়াল বেসিসে শুরু হচ্ছে এই পরিষেবা। কর্তৃপক্ষের আশা, তাঁদের এই পদক্ষেপে সুবিধে হবে মেট্রো যাত্রীদের। বাড়তি ট্রেন চলতে শুরু করলে সকাল ৯ থেকে ১১ এবং বিকেল ৫ থেকে রাত ৮ পর্যন্ত ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে মেট্রো রেল পাওয়া যাবে প্রতি ৬ মিনিট অন্তর।

পাশাপাশি এই রুটে মেট্রোর বাকি পরিষেবা প্রায় আগের মতোই থাকছে। এক নজরে দেখে নিন সেই অপরিবর্তিত পরিষেবা-

প্রথম ট্রেন-

সকাল ৬.৫০-নোয়াপাড়া থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

সকাল ৬.৫০-কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

সকাল ৬.৫৫- দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (অপরিবর্তিত)

সকাল ৬.৫৫- মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

আরও পড়ুন : ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে

শেষ ট্রেন-

রাত ৯.৩০- কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

রাত ৯.২৮- দক্ষিণেশ্বর-কবি সুভাষ (৯.৩৩-এর পরিবর্তে)

রাত ৯.৪০- কবি সুভাষ-দমদম (অপরিবর্তিত)

এই রুটে রাতের বিশেষ মেট্রো পরিষেবায় (স্পেশাল নাইট মেট্রো সার্ভিসেস) কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ট্রেন থাকবে রাত ১০.৪০ মিনিটে। এই পরিষেবা পাওয়া যাবে সপ্তাহে ৫ দিন, সোম থেকে শুক্রবার পর্যন্ত।

বাংলা খবর/ খবর/কলকাতা/

Kolkata Metro: যাত্রীদের জন্য সুখবর! সোমবার থেকে দিনরাতের ব্যস্ত সময়ে নোয়াপাড়া-কবি সুভাষ রুটে বাড়তি মেট্রো! জানুন সময়সূচি

Next Article

Alipore Zoo Record: ১ মাসে ১০ লক্ষেরও বেশি…! অভিনব রেকর্ডের পালক ১৫০ বছরের আলিপুর চিড়িয়াখানার মুকুটে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর