শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

‘যারা ৭১-কে অস্বীকার করে, তাদের ভোটে দাঁড়ানোর অধিকার নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ এপ্রিল, ২০২৫
  • ৮৮ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৫ ২৩:২৩

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। ছবি: সংগৃহীত

নোয়াখালী: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে দেশ স্বাধীন হয়েছে। যারা একাত্তরকে অস্বীকার করে, যারা ত্রিশ লাখ শহিদের রক্তকে অস্বীকার করে, তারা বাংলাদেশের স্বপক্ষের শক্তি নয়, তাদের বাংলাদেশে ভোট চাওয়ার অধিকার নেই, বাংলাদেশে ভোটে দাঁড়ানোর অধিকার নেই।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নে নছিমা আলম উচ্চ বিদ্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, ‘অনতিবিলম্বে ড. ইউনূস নির্বাচনের রোডম্যাপ দিবেন, যেমনিভাবে ৯০ এর গণঅভুত্থানের পর বিচারপতি সাহাব উদ্দিন অতিদ্রুত নির্বাচন দিয়ে বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফাগুলো রাষ্ট্র মেরামত এবং রাষ্ট্র সংস্কারের জন্য। বাংলাদেশের ইতিহাসে এরকম প্রস্তাব গত ৫৪ বছরে কোনো রাজনৈতিক দল দিতে পারেনি। আমরা প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে এই প্রস্তাব ঘোষণা করেছি।’

এ সময় স্থানীয় বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ
বরকত উল্লাহ বুলু
বিএনপি
ভাইস চেয়ারম্যান





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom