রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News

যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯৯ সময় দেখুন
যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর সিলেট থেকে গ্রেফতার


সিলেট: সিলেটে যুক্তরাজ্য যুবলীগ নেতা কয়ছর আহমদ হোসাইনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি যুক্তরাজ্য যুবলীগ নেতা ও সাম্প্রতিক ব্যাটারির রিকশাচালকদের আন্দোলনের অর্থ যোগানদাতা বলে জানা গেছে। তার বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে।

রোববার (৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাকে তার নিজ বাসা থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

কয়ছর আহমদ সিলেট মহানগরের বাগবাড়ি এলাকার মৃত একরাম উল্লাহ’র ছেলে।

উল্লেখ্য, কয়েক বছরের বিরুদ্ধে বিগত সরকারের আমলে বাগবাড়ি ও শামীমাবাদ এলাকায় একাধিক বাসা ও জায়গা দখলের অভিযোগ রয়েছে। সে আওয়ামী লীগ নেতা মিসবাহ উদ্দিন সিরাজের ছোট ভাই শফিক ও সাবেক জেলা আওয়ামী লীগ সেক্রেটারি নাসির উদ্দিন খানের ঘনিষ্টজন।

শামীমাবাদে তার একটি ব্যাটারি রিক্সার গ্যারেজ আছে। সম্প্রতি ব্যাটারি রিক্সা চালকের ব্যনারে আন্দোলনে কয়েক বছর সক্রিয় অংশগ্রহণ করে এবং অর্থ যোগান দেওয়ার অভিযোগ রয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom