বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবেন না পুতিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২১৮ সময় দেখুন
যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবেন না পুতিন


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া কখনো যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না। তবে তিনি স্বীকার করেছেন, ওয়াশিংটনের আরোপ করা নতুন নিষেধাজ্ঞায় তার দেশের অর্থনীতিতে কিছুটা ক্ষতি হতে পারে।

যুক্তরাষ্ট্র রাশিয়ার সবচেয়ে বড় দুটি তেল কোম্পানিকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করার পর চীন ও ভারত রুশ তেল আমদানি কমানোর প্রস্তুতি নিচ্ছে বলে এরই মধ্যে খবর পাওয়া গেছে।

গত বুধবার রাশিয়ার রাষ্ট্রীয় তেল কোম্পানি রোসনেফট ও লুকঅয়েলের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এদের প্রায় তিন ডজন সহযোগী প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ক্রেমলিনের ওপর চাপ বাড়ানোর অংশ হিসেবে ট্রাম্পের প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে। এর পাশাপাশি রাশিয়ার তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে ধীরে ধীরে আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

রোসনেফট ও লুকঅয়েল রাশিয়ার মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় অর্ধেকের জোগান দেয়। গত সপ্তাহে যুক্তরাজ্যও এ দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটিই (বুধবার ওয়াশিংটনের আরোপ করা) মস্কোর ওপর প্রথম বড় নিষেধাজ্ঞা। এর লক্ষ্য, রাশিয়ার ইউক্রেন যুদ্ধের তহবিলের প্রধান উৎস—তেল আয়ের প্রবাহ বন্ধ করা।

ওয়াশিংটন আশা করছে, এ নিষেধাজ্ঞার কারণে বৈশ্বিক তেলের দাম ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার পর পুতিনের ওপর এমন চাপ তৈরি হবে, যাতে তিনি ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনায় ফিরতে বাধ্য হবেন।

বৃহস্পতিবার পুতিন নতুন নিষেধাজ্ঞাগুলোকে ‘রুশ-মার্কিন সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে কোনোই কাজে না আসা অমৈত্রীসুলভ পদক্ষেপ’ হিসেবে আখ্যা দিয়েছেন। রুশ সাংবাদিকদের তিনি বলেন, এটি রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করার এক ব্যর্থ চেষ্টা। কোনো আত্মমর্যাদাশীল দেশ কখনো চাপের মুখে নতি স্বীকার করে না’।

প্রেসিডেন্ট পুতিন বলেন, নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার ওপর তেমন প্রভাব ফেলবে না। তবে ‘কিছু ক্ষতি হবে’।

পুতিন ট্রাম্পকে ইঙ্গিত করে বলেন, তার উপদেষ্টারা যখন রুশ তেলের ওপর নিষেধাজ্ঞার পরামর্শ দেন, তখন প্রেসিডেন্টের ভাবা উচিত, তার প্রশাসন আসলে কার স্বার্থে কাজ করছে। তিনি সতর্ক করে দেন, নিষেধাজ্ঞার কারণে তেলের দাম আরও বাড়বে।

এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দেয় এবং সেগুলো দিয়ে রাশিয়ার ওপর হামলা চালানো হয়, তবে রাশিয়া ‘ব্যাপক ধ্বংসাত্মক না হলেও খুবই শক্তিশালী’ প্রতিক্রিয়া দেখাবে। উল্লেখ্য, ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র চাইছে। কিন্তু ওয়াশিংটন এখনো রাজি হয়নি।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিকতম নিষেধাজ্ঞা অনুযায়ী, কোনো বিদেশি রাষ্ট্র বা প্রতিষ্ঠান রাশিয়ার বড় তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা করতে পারবে না। এতে রাশিয়া অনেকাংশেই আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে চলে যাবে।

বৃহস্পতিবারই ইঙ্গিত পাওয়া যায়, রাশিয়ার তেলের দুই প্রধান ক্রেতা চীন ও ভারত ওয়াশিংটনের ওই নতুন নিষেধাজ্ঞার জবাবে দেশটি থেকে জ্বালানি আমদানি স্থগিত করছে।

রুশ তেলের সবচেয়ে বড় ভারতীয় ক্রেতা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। বেসরকারি প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা রুশ তেল আমদানি কমানো বা সাময়িকভাবে বন্ধ রাখার কথা ভাবছে। প্রতিষ্ঠানের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘রুশ তেল আমদানির বিষয়ে পুনর্মূল্যায়ন চলছে এবং রিলায়েন্স সম্পূর্ণভাবে ভারত সরকারের নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে।’

রয়টার্সকে আরও কয়েকটি সূত্র বলেছে, চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলোও আপাতত সমুদ্রপথে রুশ তেল কেনা স্থগিত করেছে। তারা আশঙ্কা করছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে বড় ঝুঁকিতে পড়তে হবে।

রাশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় পাঁচ ভাগের এক ভাগই আসে তেল ও গ্যাস খাত থেকে। তাই ভারত ও চীনের মতো প্রধান দুই ক্রেতা হঠাৎ চাহিদা কমালে ক্রেমলিনের তেল রাজস্বে বড় আঘাত আসবে এবং বৈশ্বিক তেলের দাম আরও বেড়ে যাবে।

চীন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। আর ভারত ইউক্রেন যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে। দুই দেশই এ পর্যন্ত পশ্চিমাদের রুশ জ্বালানি কেনা বন্ধের আহ্বানকে গুরুত্ব দেয়নি। তারা একে ফাঁকা হুমকি হিসেবেই দেখে এসেছে।

নিষেধাজ্ঞা মানলে ভারত ও চীনকে সস্তায় রুশ তেল কেনা বন্ধ করতে হবে। সাশ্রয়ী মূল্যে রুশ তেল কেনার এ সুযোগ এখন পর্যন্ত ভারত-চীনের অর্থনীতিকে জ্বালানি খাতের উচ্চ মূল্যজনিত বৈশ্বিক ধাক্কা থেকে রক্ষা করেছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ক্রমবর্ধমান হতাশার মধ্যেই ট্রাম্প প্রশাসন হঠাৎ এসব নিষেধাজ্ঞার ঘোষণা দেয়। এর সঙ্গে যুক্ত হয়েছে হাঙ্গেরির বুদাপেস্টে পুতিনের সঙ্গে ট্রাম্পের নির্ধারিত এক শীর্ষ বৈঠক আকস্মিকভাবে বাতিল করার ঘটনা।

ওই সম্মেলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে পুতিন বলেন, ‘এটি সম্ভবত বাতিল করা হবে। কারণ, যথাযথ প্রস্তুতি ছাড়া এমন বৈঠক করা ভুল সিদ্ধান্ত হবে।’ রুশ প্রেসিডেন্ট আরও বলেন, তিনি এখনো ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে আগ্রহী। কেননা সংলাপ সব সময় যুদ্ধের চেয়ে ভালো।

তবে রুশ প্রশাসনের অন্য নেতারা অনেক কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের জ্যেষ্ঠ সদস্য দিমিত্রি মেদভেদেভ নিষেধাজ্ঞাগুলোকে ‘যুদ্ধের ঘোষণা’ বলে মন্তব্য করেছেন।

‘যুক্তরাষ্ট্র আমাদের শত্রু’, সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন মেদভেদেভ। ‘তাদের কথাবার্তা যতই শান্তির বার্তা দিক না কেন, তারা এখন পুরোপুরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের পথে নেমেছে।’

ক্রেমলিনের ঘনিষ্ঠ কিছু বিশেষজ্ঞও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ রুশ অর্থনীতিকে আঘাত করতে পারে।

রাশিয়া সরকারের অধীন ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটির জ্বালানি বিশ্লেষক ইগর ইউশকভ দৈনিক কোমারসান্তকে বলেন, ‘রোসনেফট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞায় এশীয় ক্রেতারা তাদের কাছ থেকে সরাসরি তেল কিনতে অনিচ্ছুক হবে। ফলে কোম্পানিগুলোকে তেল বিক্রির জন্য মধ্যস্থতাকারীদের দীর্ঘ শৃঙ্খলের ওপর নির্ভর করতে হবে। এটি পরিবহন খরচ বাড়াবে।’

এ নিষেধাজ্ঞার প্রভাব কতটা হবে, তা নির্ভর করছে সেগুলো কতো কঠোরভাবে কার্যকর করা হয় তার ওপর; বিশেষ করে যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়া দেশগুলোর ওপর ছোটখাটো নিষেধাজ্ঞা আরোপ করে কি না, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নতুন নিষেধাজ্ঞা পুরোপুরি কার্যকর হওয়ার আগে রাশিয়ার হাতে এক মাস সময় আছে। এই সময়ের মধ্যে তারা নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টা করবে।

মস্কো আগেও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে গোপন বাণিজ্য–পদ্ধতি ও তথাকথিত ‘ছায়া নৌবহর’ ব্যবহার করেছে। এ নেটওয়ার্ক মূলত পুরোনো জাহাজ নিয়ে গঠিত। এগুলো অজ্ঞাতনামা দেশের পতাকা বহন করে এবং মধ্যপ্রাচ্য ও এশিয়ার বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। এভাবে রাশিয়া ভারত ও চীনে তেল রপ্তানি এখনো চালিয়ে যাচ্ছে।

মস্কোর কিছু বিশ্লেষক মনে করেন, এবারও রাশিয়া মানিয়ে নিতে পারবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ সামরিক বিশ্লেষক মিখাইল জভিনচুক বলেন, নতুন বিক্রি কৌশল আবার তৈরি হবে। এতে লজিস্টিক জটিলতা ও খরচ বাড়বে। কিন্তু তেল ব্যবসা গত তিন বছরে এসব সামলে নিচ্ছে এবং এখনো টিকে আছে।

তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পরিধি এত ব্যাপক যে অনেক প্রতিষ্ঠান আশঙ্কা করছে, পশ্চিমা আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার হারানোর ঝুঁকি নেওয়ার চেয়ে রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধ করাই নিরাপদ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর