সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
ষড়যন্ত্র করে নারী দিয়ে এসিআই কোম্পানীর ম্যানেজারকে ফাঁসানোর চেষ্টা ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র খাদ্য সহায়তা হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু আইএমএফ’র সঙ্গে ৩ বছর মেয়াদে নতুন চুক্তি করবে সরকার সাপাহারে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ গোবিন্দাসী পশুর হাটে অতিরিক্ত হাসিল/খাজনা আদায়ের জরিমানা টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৭ জনের মৃত্যু কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন Vaibhav Sooryavanshi breaks world record despite flop show against Mumbai Indians | Cricket News

যুক্তরাষ্ট্রের ২০% শুল্ক হ্রাসে ড. ইউনূসকে জামায়াত আমিরের ধন্যবাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


ঢাকা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রফতানি পণ্যের উপর ঘোষিত উচ্চ শুল্কহার কমে ২০ শতাংশে নেমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ উদ্যোগে কার্যকর ভূমিকা রাখায় তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন।

শুক্রবার (১ আগষ্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে ডা. শফিকুর রহমান লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগ এবং যুক্তরাষ্ট্র সরকারের আন্তরিকতায় রফতানি পণ্যের ওপর উচ্চ ট্যাক্স কমে ২০%-এ নেমে এসেছে। এজন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস-এর সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’

ডা. শফিকুর রহমানের ফেসবুক পোস্ট।

তিনি আরও লেখেন, ‘ভবিষ্যতেও ড. ইউনুস এবং পরবর্তী রাষ্ট্রনায়কেরা বাংলাদেশের মর্যাদা সমুন্নত রেখে বিশ্ব কূটনীতির ক্ষেত্রে গৌরবজনক ভূমিকা রাখবেন। এই উদ্যোগে সংশ্লিষ্ট সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ।’

প্রসঙ্গত, এর আগে হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার দেওয়া এক ঘোষণায় জানানো হয়, ১ আগস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হচ্ছে। ঘোষণায় উল্লেখ করা হয়, বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করা হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক আলোচনায় অংশ নিয়েছে ইউনুস প্রশাসন। এর অংশ হিসেবেই এই শুল্ক হ্রাসের ঘোষণা এসেছে ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom