আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭ লাখ ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সেদেশে।
এদিকে শনিবার সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মোট সংখ্যা ৪৮ লাখ ছাড়িয়েছে। করোনাভাইরাসে বৈশ্বিক মৃত্যুর প্রায় ১৫ ভাগই যুক্তরাষ্ট্রে। এছাড়া, সারা বিশ্বের শতকরা ১৯ ভাগ মানুষ আমেরিকাতেই আক্রান্ত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভ্যাকসিনেশন শুরুর পর এ পর্যন্ত এক লাখ মানুষের মৃত্যু হয়েছে বলেও দেখানো হয়েছে জন হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে।
জন হপকিনস ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে ১ লাখ ২০ হাজার ৮৭৬ জন।একই সময় মারা গেছে ১ হাজার ৮২১ জন।
সারাবাংলা/আইই