বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে ঝড়ে ২৩ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১১৫ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে ঝড়ে ২৩ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ঝড়ের তাণ্ডবে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ মার্চ) রাতে মিসিসিপির গ্রামীণ এলাকায় আঘাত হানা ঝড়ে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বহু এলাকা। ঝড়ের সময় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। রাজ্যে অন্তত একটি টর্নেডো বয়ে গেছে।

মার্কিন ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, মিসিসিপির উত্তর-পূর্বে সিলভার সিটি এবং রোলিং ফর্কের গ্রামীণ এলাকায় টর্নেডোটি সবচেয়ে বেশি তাণ্ডব চালিয়েছে। প্রায় ৬০ মাইল এলাকাজুড়ে টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। টর্নেডোটি দুর্বল না হয়ে ঘণ্টায় ১১৩ কিলোমিটার বেগে উত্তর-পূর্ব দিকে ছুটে আলাবামা রাজ্যের দিকে অগ্রসর হচ্ছে।

রোলিং ফর্কের বাসিন্দা ব্র্যান্ডি শন সিএনএন’কে বলেন, ‘আমি এরকম ঘটনা আগে কখনও দেখিনি। আমাদের রোলিং ফর্ক শহরটি টর্নেডোর তাণ্ডবে উড়ে গেছে।’

সিএনএন-এর খবরে বলা হয়, উত্তর-পূর্ব জ্যাকসনের ৬০ মাইল এলাকাজুড়ে ১৩ জন মারা গেছে। এছাড়া মিসিসিপি রাজ্যের অন্যান্য অঞ্চলে ঝড়ে কয়েকজন মারা গেছেন। সবমিলিয়ে ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর