বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার পর বন্দুক হামলায় নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪৫ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে ফুটবল খেলার পর বন্দুক হামলায় নিহত ৪


যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যে ফুটবল খেলার পর গুলিতে চারজন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

শনিবার (১১ অক্টোবর) মিসিসিপি রাজ্যের ছোট্ট শহর লিল্যান্ড-এর মূল সড়কে মধ্যরাতের দিকে এই গুলির ঘটনা ঘটে।

শহরটি রাজ্যের রাজধানী জ্যাকসন থেকে প্রায় ১২০ মাইল (১৯০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত। লিল্যান্ডের মেয়র জন লি বিবিসিকে এই তথ্য জানান।

মেয়র লি আরও জানান, আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় আকাশপথে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা হয়নি, তবে পুলিশ তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় হাই স্কুলের বাৎসরিক ‘হোমকামিং’ (যে অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়) ফুটবল খেলা উপলক্ষ্যে শুক্রবার লিল্যান্ড শহরে স্বাভাবিকের চেয়ে বেশি মানুষের সমাগম ছিল। তবে মেয়র নিশ্চিত করেছেন, এই গুলির ঘটনাটি লিল্যান্ড হাই স্কুল ক্যাম্পাসে ঘটেনি।

জন লি বিবিসিকে বলেন, ‘এই ধরনের ঘটনা আমাদের এখানে আগে কখনও ঘটেনি। এখানে জনসংখ্যা মাত্র ৩ হাজার ৭০০। আমরা সবাই মিলেমিশে থাকি, আর প্রত্যেকেই একে অপরকে চিনি। তাই আমাদের জন্য এটি একটি চরম দুর্ভাগ্যজনক ঘটনা ‘

এ ছাড়াও, শুক্রবার রাতে মিসিসিপির আরও একটি ছোট শহর হাইডেলবার্গ-এ প্রাণঘাতী গুলির ঘটনা ঘটে। লিল্যান্ড থেকে প্রায় ২০০ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত হাইডেলবার্গ শহরেও তাদের ‘হোমকামিং’ সপ্তাহান্তে এই হামলা হয় এবং এতে দুজন নিহত হন বলে হাইডেলবার্গ পুলিশের প্রধান কর্নেল হোয়াইট অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন।

তবে লিল্যান্ড এবং হাইডেলবার্গ-এর গুলির ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, সে বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর