বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১২৯ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীদের গুলিতে পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

স্থানীয় সময় সোমবার (২৯ এপ্রিল) নর্থ ক্যারোলাইনার শার্লট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র রাখার দায়ে একটি গ্রেফতার অভিযান চালানোর সময় বন্দুকধারীরা আইনশৃঙ্খলাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় যুক্তরাষ্ট্রের মার্শাল টাস্কফোর্সের তিন সদস্য নিহত হন এবং পুলিশ বিভাগের চার সদস্য আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ছাড়া, এ ঘটনায় হামলাকারীদের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের ধারণা, এতে অন্তত দুইজন বন্দুকধারী জড়িত ছিল।

শার্লট-মেকলেনবার্গ পুলিশ বিভাগের প্রধান জনি জেনিংস সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দুই ঘণ্টারও বেশি সময় ধরে থেমে থেমে গোলাগুলি হয়েছে। এ সময় এক ব্যক্তিসহ, এক কিশোর ও নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, আইন শৃঙ্খলাবাহিনীর জন্য আজ অত্যন্ত দুঃখজনক একটি দিন। আমরা কয়েকজন বীরকে হারালাম, যারা আমাদের নিরা নিরাপত্তায় দায়িত্ব পালন করে যাচ্ছিলেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ওপর এমন ভয়াবহ আক্রমণ বিগত কয়েক দশকের মধ্যে ঘটেনি বলেও স্বরণ করিয়ে দেন তিনি।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর