বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৩৬ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১২১ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে ৩৬ জনের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে ৩৬ জন প্রাণ হারিয়েছেন। দ্বীপটির প্রধান পর্যটন শহর লাহাইনায় এ ঘটনা ঘটে। দূরবর্তী হারিকেন থেকে আসা প্রবল বাতাস আগ্নিকাণ্ডের তীব্রতা আরও বাড়িয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। খবর বিবিসি।

আগুনটি বেশ কয়েকটি চলমান দাবানলের মধ্যে একটি। যা আশেপাশের পুরো এলাকাকে পুড়িয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ওই এলাকায় বড় পরিসরে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো অসংখ্যা মানুষ নিখোঁজ রয়েছেন।

দাবানলের পর গতকাল মঙ্গলবার তার সঙ্গী এবং ছয় বছরের ছেলের সঙ্গে আশ্রয় কেন্দ্রে এসেছেন কামুয়েলা কাওয়াকোয়া। অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, ‘আমরা সময়মতো বের হতে পেরেছি। সেখানে বসে বসে শুধু আমার শহরকে পুড়ে ছাই হতে দেখা খুব কঠিন ছিল এবং কিছুই করতে পারছিলাম না। আমি অসহায় ছিলাম।’

মাউইতে পাঁচটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। একইসঙ্গে তারা ক্ষতিগ্রস্ত লোকদের সঙ্গে যোগাযোগ করেছেন। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন এলাকা। দর্শনার্থীদের নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানানো হয়েছে।

হাওয়াইয়ের লেফটেন্যান্ট গভর্নর সিলভিয়া লুক সাংবাদিকদের বলেন, ‘এটি নিরাপদ জায়গা নয়। আমাদের যা কিছু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে আগুনের ‍উপর পানি ফেলা হচ্ছে।

মাউই কাউন্টির সরকার গতকাল বুধবার (৯ আগস্ট) গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর চেষ্টা অব্যাহত আছে। অগ্নিকাণ্ডের এলাকা থেকে আজ মোট ৩৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর