বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন
যুক্তরাষ্ট্রে ১ লাখ কোটি ডলার বিনিয়োগ করবে সৌদি আরব


সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রে তাদের বিনিয়োগ ৬০০ বিলিয়ন ডলার থেকে প্রায় এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারে উন্নীত করবে।

বুধবার (১৯ নভেম্বর) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এর আগে মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।

প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রিন্স বিন সালমান বলেন, ‘আমার বিশ্বাস, প্রেসিডেন্ট মহোদয়, আজ ও আগামীকালের মধ্যে আমরা ঘোষণা করতে পারি, বাস্তব বিনিয়োগের জন্য আমরা এই ৬০০ বিলিয়ন ডলারকে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে বাড়াতে যাচ্ছি।’

তিনি জানান, দুই দেশ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ম্যাগনেটসহ বহু ক্ষেত্রে চুক্তি সই করবে। এসব চুক্তি দুইদেশের মধ্যে অনেক বিনিয়োগের সুযোগ তৈরি করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প মাঝখানে প্রশ্ন করেন- ‘আপনি কি এখন আমাকে বলছেন যে এই ৬০০ বিলিয়ন ডলার ১ ট্রিলিয়ন ডলার হবে?’ জবাবে প্রিন্স বিন সালমান বলেন, ‘নিশ্চিতভাবেই, কারণ আমরা যা সই করছি, তা এই প্রক্রিয়াকে সহজ করবে।’

ট্রাম্প এই বিনিয়োগের জন্য তাকে ধন্যবাদ জানান।

ট্রাম্প বলেন, ‘আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আপনি ৬০০ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে সম্মত হয়েছেন, এবং যেহেতু তিনি আমার বন্ধু, তাই তিনি হয়তো এটিকে ১ ট্রিলিয়নও করতে পারেন, তবে আমাকে তার ওপর আরও কাজ করতে হবে।’

আমেরিকান দর্শকদের কাছে তার বৈদেশিক যোগাযোগের সাফল্য তুলে ধরার স্বভাবসুলভ আগ্রহ নিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমরা ৬০০ বিলিয়ন ডলার নিশ্চিতভাবে ধরে রাখতে পারি, তবে এই সংখ্যাটি আরও কিছুটা বাড়তে পারে।’

যুক্তরাষ্ট্রে সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বান্দার আল-সৌদ এমবিএস এবং ট্রাম্পের মধ্যে এই বৈঠকের এবং দুই দেশের মধ্যে বেশ কয়েকটি বড় চুক্তি সইয়ের প্রশংসা করেছেন।

মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (পূর্বে টুইটার)-এ রাষ্ট্রদূত লিখেছেন, “সৌদি-মার্কিন সম্পর্কের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন।”

তিনি জানান, দুই দেশ বেশ কিছু “যুগান্তকারী” দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে, যদিও তিনি চুক্তির বিস্তারিত বিবরণ দেননি। তিনি আরও যোগ করেন, “এই চুক্তিগুলি উভয় দেশে বিনিয়োগকে উৎসাহিত করবে, সৌদি ও আমেরিকানদের জন্য চাকরির সুযোগ তৈরি করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে সুসংহত করবে।”





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর