বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১১১ সময় দেখুন
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ


আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বড় আকারের ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি করা হয়েছে।

শনিবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত সমাবেশে ‘এখনই যুদ্ধবিরতি’, ‘গাজায় গণহত্যা বন্ধ করো’, ‘ইসরাইলের তহবিল বন্ধ করো’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা।

ইসরাইলের প্রতি ক্রমাগত মার্কিন সমর্থনের কারণে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা ‘বাইডেন, বাইডেন, আপনি লুকিয়ে রাখতে পারবেন না, আমরা আপনাকে গণহত্যার জন্য অভিযুক্ত করি’ বলে স্লোগান দেন। বিক্ষোভকারীরা অবিলম্বে ইসরাইলে মার্কিন সহায়তা বন্ধের দাবি জানান। সমাবেশে যুক্তরাষ্ট্রের বহু ইহুদি রাব্বি অংশ নেন। তারা ফিলিস্তিনের স্বাধীনতার দাবি জানান।

এদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনেও ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ফিলিস্তিনপন্থি পদযাত্রায় সবমিলিয়ে অন্তত ১ লাখ মানুষ যোগ দিয়েছেন। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের কাছে সমাবেশে এ পদযাত্রা শেষ হয়।

এছাড়া শনিবার যুক্তরাজ্যের বার্মিংহাম, বেলফাস্ট, কার্ডিফ এবং সালফোর্ডেও ছোট ছোট বিক্ষোভ হয়েছে। মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, লন্ডনের সমাবেশে নিরাপত্তার জন্য এক হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়েছিল।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ

এর আগে গত ৭ অক্টোবর ইসরাইলে রকেট ও স্থলপথে হামলা চালায় ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক গোষ্ঠী হামাস। এ হামলায় সবমিলিয়ে এখন পর্যন্ত ১৪০০ ইসরাইলি নিহত ও অন্তত ২০০ জিম্মি হয়েছেন। হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় ব্যাপক বিমান ও বোমা হামলা চালাচ্ছে ইসরাইল। এছাড়া গাজায় পানি, গ্যাস, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে ইসরাইল। গাজায় হামাসের আন্ডারগ্রাউন্ড টানেল নেটওয়ার্ক এবং অন্যান্য স্থাপনা বা ঘাঁটি ধ্বংস করতে বড় ধরনের স্থল অভিযানের পরিকল্পনা করছে ইসরাইল। গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৪২০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার ৪০ শতাংশই শিশু।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ইসরাইলবিরোধী বিক্ষোভ সমাবেশ

গাজায় আক্রমণের জন্য ইসরাইল সীমান্তে ৩ লাখের বেশি সেনা জড়ো হয়েছে। আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত ইসরাইলি সেনারা যে কোনো সময় গাজায় বড় আকারের স্থল অভিযান চালাতে পারে। সবমিলিয়ে বর্তমানে গাজায় চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর