বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

যুদ্ধাপরাধের দায়ে রুশ সেনার যাবজীবন কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ মে, ২০২২
  • ২১০ সময় দেখুন
যুদ্ধাপরাধের দায়ে রুশ সেনার যাবজীবন কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

যুদ্ধাপরাধের দায়ে এক রুশ সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ইউক্রেনের একটি আদালত। বিচারে একজন বেসামরিক ইউক্রেনীয় নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হন ওই রুশ সেনা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন চালানোর পর এই প্রথম যুদ্ধাপরাধের কোনো মামলার বিচার হলো।

সোমবার ইউক্রেনের একটি আদালতের বিচারক সেরহি আহাফোনভ এ রায় দেন। রায়ে তিনি বলেন, ভাদিম শিশিমারিন উচ্চ পদস্থ এক সেনার আদেশে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ইউক্রেনীয় বেসামরিক নাগরিকের মাথায় বেশ কয়েকটি গুলি করেন।

বিবিসির খবরে বলা হয়, রুশ সৈনিক সার্জেন্ট ভাদিম শিশিমারিনকে ২৮ ফেব্রুয়ারি চুপাখিভকার উত্তর-পূর্ব গ্রামে ৬২ বছর বয়সী ওলেক্সান্ডার শেলিপভকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়। তিনি শেলিপভকে গুলি করার কথা স্বীকার করেছেন। কিন্তু তার আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, তিনি সামরিক আদেশ অনুযায়ী কাজ করেছেন। তবে ওই বেসামরিক ইউক্রেনীয়কে হত্যার জন্য ক্ষমাও প্রার্থনা করেছেন তিনি।

শিশিমারিনের বিচারের রায়ের ব্যাপারে রুশ ক্রেমলিন তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ক্রেমলিন জানিয়েছিল, শিশিমারিনের বিচার সম্পর্কিত কোনো তথ্য তাদের কাছে নেই। ইউক্রেনে মস্কোর কোনো কূটনৈতিক মিশন না থাকায় রুশ সেনাকে সহায়তা প্রদানের ক্ষমতা ক্রেমলিনের সীমিত হয়ে গেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর