বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

যুদ্ধে দৈনিক ২০০ সেনা হারাচ্ছে ইউক্রেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
যুদ্ধে দৈনিক ২০০ সেনা হারাচ্ছে ইউক্রেন


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে দৈনিক ১০০ থেকে ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছেন। ইউক্রেনের প্রেসিডেন্টের জ্যোষ্ঠ সহযোগী মাইখাইলো পোডোলিয়াক এ দাবি করেছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ছাড়া বাকি সকল ভারী অস্ত্র যুদ্ধে মোতায়েন করেছে।

বর্তমানে ইউক্রেনের ডনবাস অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনীয় সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে। ওই অঞ্চলে যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক প্রাণহানি হচ্ছে। এর আগে গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে প্রতিদিন কমপক্ষে ১০০ ইউক্রেনীয় সেনার মৃত্যু ও প্রায় ৫০০ সেনা আহত হচ্ছেন। তবে মাইখাইলো পোডোলিয়াক এ সংখ্যা আরও বেশি বলে দাবি করেছেন।

বিবিসিকে মাইখাইলো পোডোলিয়াক বলেন, রাশিয়ান বাহিনী সকল অ-পারমাণবিক অস্ত্র দিয়ে যুদ্ধ করছে। রুশ অস্ত্রের তালিকায় ভারী কামান, অত্যাধুনিক মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম এবং যুদ্ধবিমান রয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক হামলা চালায় রাশিয়া। কিয়েভ, খারকিভসহ প্রধান প্রধান শহরগুলো দখলে ব্যর্থ হয়ে রুশ বাহিনী এখন ডনবাসের পূর্ণ নিয়ন্ত্রণের জন্য পূর্ণশক্তি মোতায়েন করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর