শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘যেকোনো সময় খালেদার মুক্তি বাতিল করতে পারে সরকার’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ সময় দেখুন
‘যেকোনো সময় খালেদার মুক্তি বাতিল করতে পারে সরকার’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার চাইলে যেকোনো সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিতের আদেশ বাতিল করতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) ‘বিএসআরএফ বার্তা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। এ সময় বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ ফোরামের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সরকার ভয়ে খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্ত করছে না- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মন্তব্যের প্রেক্ষিতে করা এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, বিএনপিকে অনেক আগেই সরকারকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন ছিল। কারণ বিএনপি নেত্রী খালদা জিয়া জামিনে মুক্তি পাননি বা আদালত কর্তৃক খালাসও পাননি। তাকে প্রধানমন্ত্রী আইনে প্রদত্ত ক্ষমতা বলে সাজা স্থগিত করেছেন। সেই কারণে কারাগারের বাইরে আছেন তিনি। এজন্য তো বিএনপির শুকরিয়া আদায় করা উচিত, সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত।

তিনি বলেন, সাজা ৬ মাসের জন্য স্থগিত করা হয়েছে। কিন্তু সরকার যেকোনো সময় চাইলে সেই আদেশ বাতিল করতে পারে। আর আদেশ যদি আগামীকাল বাতিল হয়, তাহলে আগামীকালই খালেদা জিয়াকে কারাগারে ফেরত যেতে হবে। এটিও বিএনপির মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি।

নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন আহ্বানের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নেতারা সাড়ে ১২ বছর ধরে এই দাবি করে আসছেন, জনগণকে আহ্বান জানিয়ে আসছেন। কিন্তু জনগণ তো তাদের আহ্বান সাড়া দেয়নি। সাড়া দেওয়ার কোনো কারণও নেই। বাংলাদেশে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচন কখনো সরকারের অধীনে হয় না, নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে।

তিনি আরও বলেন, যখন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর নির্বাচন কমিশনের অধীনস্ত। নির্বাচনের তফসিল ঘোষণার পর সরকার একজন পুলিশ কনস্টেবলকেও বদলি করতে পারে না। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোপূর্বে বহু নির্বাচন অত্যন্ত সফলভাবে করেছে। সেজন্য বিএনপিকে বলব, এই ধরনের ফাঁকা বুলি আওড়িয়ে কোনো লাভ হবে না। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

সারাবাংলা/জেআর/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর