রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

যে কোনো সময় দেশে ফিরছেন বিএনপি‘র সালাউদ্দিন আহমেদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১২২ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ শিগগিরই দেশে আসছেন। এরইমধ্যে তিনি দেশে আসার জন্য ট্রাভেল পাস পেয়েছেন। দীর্ঘ ৯ বছর ধরে ভারতে অবস্থান করার পর তিনি এবার দেশে ফিরছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) বিএনপি‘র চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফেরার জন্য ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পেয়েছেন। ফলে যে কোনো মুহূর্তে তিনি দেশে ফিরে আসবেন।’

এদিকে মেঘালয় থেকে গণমাধ্যমে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আজ গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনারের অফিস থেকে ট্রাভেল পাসের বিষয়টি জানানো হয়েছে। ট্রাভেল পাসটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। এটি হাতে পেলে আগামী কয়েক দিনের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।’

জানা গেছে, ২০১৫ সালের ১০ মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন। পরবর্তী সময়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে ‘উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা’ করার সময় ওই বছরের ১১ মে তাকে আটক করে শিলং পুলিশ। তার নামে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়। তিনি সেখানে শিলং পুলিশকে জানান, গোয়েন্দা পরিচয়ে ২০১৫ সালের ১০ মার্চ তাকে তার উত্তরার বাসা থেকে তুলে নেওয়া হয়। একটি প্রাইভেটকারে তাকে শিলং নেওয়া হয়। কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিল তা তিনি বলতে পারেননি।

সারাবাংলা/জিএস/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর