সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৩৫৮ সময় দেখুন
রংপুর বিভাগে একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু


ইউনাইটেড নিউজ২৪ ডেস্ক:: গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের সাত জেলায় করোনায় একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত তাদের মৃত্যু হয়। এছাড়াও একই সময়ে নতুন করে ৩৯১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় বিভাগে এক হাজার ৫৩১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ সময় ৮ জেলায় নতুন করে ৩৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৭ জেলায় একদিনে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রংপুরে পাঁচজন, ঠাকুরগাঁওয়ে চারজন, দিনাজপুরে তিনজন, নীলফামারীতে তিনজন, গাইবান্ধায় দুইজন, পঞ্চগড়ে একজন এবং কুড়িগ্রামে একজনের মৃত্যু হয়েছে। একই সময় সুস্থ হয়েছেন ৮৬৬ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, রবিবার পর্যন্ত রংপুর জেলায় ১১ হাজার ৫১ জন আক্রান্ত ও ২৩৭ জনের মৃত্যু হয়েছে।

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর