সারাবাংলা ডেস্ক
ঢাকা: রংপুর জেলা শাখা যুবলীগের সম্মেলন আগামী ১ নভেম্বর। শুক্রবার (১৪ অক্টোবর) যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ প্রদান করা হয়।
সারাবাংলা/আইই