রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘রওশনের নেতৃত্বে নির্বাচনে যাবে জাতীয় পার্টি’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৪ সময় দেখুন
‘রওশনের নেতৃত্বে নির্বাচনে যাবে জাতীয় পার্টি’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম মসীহ্ বলেছেন, জাতীয় পার্টি গণতন্ত্র বিশ্বাস করে এবং নির্বাচনমুখী দল। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে।

রোববার (২০ আগস্ট) গুলশানস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে রওশন এরশাদের সাক্ষাতকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উল্লেখ করে মসীহ্ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধা-বিভক্তি নেই। আছে নেতৃত্বের প্রাতিযোগিতা। একটি বৃহত্তর রাজনৈতিক দলে এটা থাকাই স্বাভাবিক।’ এ সময় সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানোর পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানান তিনি।

গোলাম মসীহ্ আরও বলেন, ‘জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি। শহরে-বন্দরে, গ্রামে-গঞ্জে সাবেক রাষ্ট্রপতি পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের উন্নয়নমূলক কাজ আজও উজ্জ্বল হয়ে দৃশ্যমান রয়েছে। জনগণ এরশাদকে ভালোবাসে।’

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইফ মশিউর রহমান রাঙ্গাঁ, সাদ এরশাদ, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন প্রমুখ।

সারা বাংলা/এএইচএইচ/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর