মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

রবীন্দ্রনাথের গানে রাগ-রাগিনীর সন্ধানে ‘রবি রাগ পথে’, অন্বেষণে তেজেন্দ্র নারায়ণ, শ্রীকান্ত আচার্য এবং জয় গোস্বামী| Rabi raag pathe special program on celebration of Tagore with pandit tejendra narayan srikanta acharya and joy goswami

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫৩ সময় দেখুন


Last Updated:

অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই রবীন্দ্রনাথের গান শোনাবেন শ্রীকান্ত আচার্য, সেই গানের আধারিত রাগ বাজিয়ে শোনাবেন পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখানে জয় গোস্বামী সূত্রধর।

News18News18
News18

কলকাতা: সামনেই ২২শ্রাবণ। রবীন্দ্রনাথের চলে যাবার দিন। কিন্তু বাঙালি মননে এবং সংষ্কৃতিতে যে রবীন্দ্রনাথ অমর! রবীন্দ্রনাথের মৃত্যু নেই!  তাঁর অগাধ প্রতিভা-ভাণ্ডার থেকে মণি- মানিক্য বাঙালি তাই আজও খুঁজে চলেছে। এই খোঁজ বিরামহীন। রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়েই এমনই এক নতুন পথের সন্ধান পেয়েছেন এই সময়কার তিন গুণী শিল্পী– পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শ্রীকান্ত আচার্য এবং কবি জয় গোস্বামী। এই খোঁজের নাম তাঁরা দিয়েছেন “রবি রাগ পথে”। নামকরণটির কৃতিত্ব কবি জয় গোস্বামীর। আগামী ৯ আগস্ট জি ডি বিড়লা সভাঘরে সন্ধ্যে সাড়ে ছয়টায় রবীন্দ্রনাথকে নতুন আলোয় খোঁজার পথ  দেখাবেন এই তিন দিকপাল। নিঃসন্দেহে বাঙালি তাঁর নিরন্তর রবীন্দ্রনাথ-চর্চায় এক নতুন পথের দিশা পেতে চলেছেন।

“রবি রাগ পথে” শুধুমাত্র একটি আর-পাঁচটা রাবীন্দ্রিক অনুষ্ঠান নয়, রবীন্দ্রনাথকে নিয়ে তিন শিল্পীর গভীর অন্বেষণ। পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, শ্রীকান্ত আচার্য এবং কবি জয় গোস্বামী–এই তিন জনের সাধনভূমি একেবারে ভিন্ন। তেজেন্দ্র নারায়নের ক্ষেত্রে এই ভূমি সরোদ, শ্রীকান্ত আচার্যের ক্ষেত্রে কন্ঠ এবং জয় গোস্বামীর ক্ষেত্রে ভাষা। এই তিন শিল্পী রবীন্দ্র-অন্বেষণে এমন কি আকর খুঁজে পেলেন যে তাঁরা ৯ আগস্টের সন্ধ্যায় একটা ত্রিভুজ তৈরি করবেন? এই আকর হল রাগ-রাগিনীর পথে রবীন্দ্রনাথের গানের বিস্তার। রাগপথে এই বিস্তারের  অন্বেষণ তিন শিল্পীকে এক সুতোয় বেঁধে দিয়েছেন স্বয়ং রবীন্দ্রনাথ। রাগ-রাগিনীর নানা বাঁকে রবীন্দ্রনাথের গান কী ভাবে আলো ফেলেছে সেই নিয়েই অনুষ্ঠান “রবি রাগ পথে”। অনুষ্ঠানে স্বাভাবিক ভাবেই রবীন্দ্রনাথের গান শোনাবেন শ্রীকান্ত আচার্য, সেই গানের আধারিত রাগ বাজিয়ে শোনাবেন পদ্মশ্রী পন্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার। এখানে জয় গোস্বামী সূত্রধর। তিনি রবীন্দ্রনাথের রচনা পাঠ করে কী ভাবে রাগ পথে রবীন্দ্রনাথের গান আলো ফেলেছে তা মিলিয়ে দেবেন, সেটাই এই অনুষ্ঠানের প্রধান চমক।

‘রবি রাগ পথে’ নিয়ে পন্ডিত তেজেন্দ্র নারায়ন বলেন, “এই অনুষ্ঠানে আমি সরোদে কোনও রবীন্দ্রসঙ্গীত বাজাবো না, রবীন্দ্রনাথের গান যে রাগে আধারিত সেই রাগ বাজাবো। আসলে অনেকেই ভাবেন রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে রাগ সঙ্গীত না বুঝলেও চলবে। সেটা কিন্তু একদমই ঠিক নয়। রবীন্দ্রনাথের গানে কিছু কিছু জায়গায় রাগের এমন বিস্তার আছে, সেই রাগ না বুঝলে,না বিশ্লেষণ করলে কিন্তু ওই গান অনুভব করে ঠিকভাবে গাওয়া খুব মুশকিল। রবীন্দ্রনাথের গানে রাগের যে ব্যবহার তা এক বিস্ময়, সেই নিয়ে শুধু একটা ‘রবি রাগ পথে’ যথেষ্ট নয়। অজস্র অনুষ্ঠান করা যায়।” শ্রীকান্ত আচার্যের কথায়, “আমার তো মনে হয় রাগ সঙ্গীত নিয়ে রবীন্দ্রনাথ যা পরীক্ষা নিরীক্ষা করেছেন আর কেউ এমন করেননি। রবীন্দ্রনাথের গানে রাগ সঙ্গীত আর কাব্য যে ভাবে মিলেমিশে আছে তা বিশ্লেষণ করলে সত্যিই বিস্ময় জাগে।”

রাগ রাগিনীর পথে রবীন্দ্রনাথের গান নিয়ে নতুন আলোর সন্ধান দেবেন এই সময়কার তিন উজ্জ্বল নক্ষত্র।  সেই পথের পথিক হতে আমন্ত্রণ রইল আপনারও।

বাংলা খবর/ খবর/বিনোদন/

রবীন্দ্রনাথের গানে রাগ-রাগিনীর সন্ধানে ‘রবি রাগ পথে’, অন্বেষণে তেজেন্দ্র নারায়ণ, শ্রীকান্ত আচার্য এবং জয় গোস্বামী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom