সারাবাংলা ডেস্ক
ঢাকা: যুবলীগের চেয়ারম্যান চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ে বিএনপি রাজনীতি করতে চাচ্ছে এবং করছে। আপনারা একটু যাচাই বাছাই করে দেখেন এই দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে মূল হোতা কারা। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে জড়িত বেশিরভাগ ব্যবসায়ীদের অতীত ইতিহাস কি— তাহলে বুঝতে পারবেন এর পিছনে বিএনপির হাত আছে। রমজানে দ্রব্যমূল্য নিয়ে ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত।
রোববার (৩ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে মাসব্যাপী অসহায় ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে যুবলীগ চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, বিভিন্ন উন্নত রাষ্ট্র বাংলাদেশকে বাহবা দিচ্ছে, কিন্তু স্বাধীনতা বিরোধীচক্র চায় বাংলাদেশ যেন সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হয়— সেজন্য তারা নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত।
শেখ পরশ বলেন, বঙ্গবন্ধুকন্যার সরকার সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা ছোটবেলা থেকেই দেখেছেন তার পিতা এদেশের জন্য জেল-জুলুম খেটেছেন, এদেশের মহান স্বাধীনতার ডাক দিয়েছেন ২৫ মার্চের রাতে। তার ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। সুতরাং তার বাবার সংগ্রাম, এদেশের লক্ষ লক্ষ মুক্তিকামী মানুষের সংগ্রাম এবং তার নিজের সংগ্রামের মাধ্যমে আজকে এই বাংলাদেশ। শেখ হাসিনা কখনই চান না কোন অপশক্তি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করুক। এটা কেউ করতেও পারবে না। শেখ হাসিনা এদেশকে একটা সফল, সার্থক, মর্যাদাশীল ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলবেন। সেক্ষেত্রে আমাদের যুবলীগের নেতা-কর্মীদেরও অনেক কাজ রয়েছে। আমাদের অনেক পথ পাড়ি দিতে হবে। এদেশকে সমৃদ্ধশালী এবং উন্নতশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং সামনের দিকে এগিয়ে নিতে যুবলীগই ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল বলেন, রমজান মাস পবিত্র মাস। এই পবিত্র রমজান মাসে যুবলীগের প্রতিটি নেতা-কর্মী যেন সংযমের সঙ্গে কাজ করেন। মানুষের কল্যাণে কাজ করেন। আমাদের প্রিয়নেত্রী যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা যেন সেভাবেই কাজ করি। আপনারা লক্ষ্য রাখবেন আপনার প্রতিবেশীর প্রতি, কেউ যদি কষ্টে থাকে তাকে সাহায্য করবেন। আপনারা জানেন এক ধরণের অসাধু ব্যবসায়ীরা এই রমজান উপলক্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষকে কষ্ট দিচ্ছে। আপনারা দেখবেন অসাধু ব্যবসায়ীদের অতীত ইতিহাস, তারা জামাত-বিএনপির সাথে জড়িত। যারা এই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করে তাদেরকে ব্যবসায়ী বলা যায় না। তারা এই সমাজের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। তারা সরকারকে বিব্রত করার চেষ্টা করছে। আপনারা তাদের প্রতিহত করুন।
এসময় উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মামুনুর রশীদ, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নবী নেওয়াজ, মোঃ মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজ উদ্দিন আহমেদ, মোঃ জসিম উদ্দিন মাতুব্বর, মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, মুহাঃ বদিউল আলম, মোঃ রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, মোঃ জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, কেন্দ্রীয় যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ ফরিদ রায়হান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মীর মোঃ মহি উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মুকিত চৌধুরী, ধর্ম সম্পাদক মাওলানা খলিলুর রহমান সরদার, মহিলা সম্পাদক এ্যাড. মুক্তা আক্তার, উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী খালিদ আল মাহমুদ টুকু, উপ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সফেদ আশফাক আকন্দ তুহিন, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকত, উপ-সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বি স্মরণ, উপ-স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডাঃ মাহফুজুর রহমান উজ্জল, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মোহাম্মদ মিসির আলি, উপ-ক্রীড়া সম্পাদক মোঃ আবদুর রহমান, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামসুল ইসলাম পাটোয়ারী, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-ধর্ম সম্পাদক হরে কৃষ্ণ বৈদ্য, সহ-সম্পাদক মোঃ আতাউর রহমান উজ্জল, মির্জা মোঃ নাসিউল আলম শুভ্র, মোঃ রাজু আহমেদ, মোঃ আব্দুর রহমান জীবন, নাজমুল হুদা ওয়ারেছী চঞ্চল, মোঃ আরিফুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন শাহ জয়, মোঃ কামরুল হাসান লিংকন, মোঃ বাবলুর রহমান বাবলু, আহতাসামুল হাসান ভূইয়া রুমি, মোঃ মনিরুজ্জামান পিন্টু, কার্যনির্বাহী সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, জিএম গাফফার হোসেন, রাজু আহমেদ ভিপি মিরান, ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন চৌধুরী কামাল, এ্যাড. মোঃ শওকত হায়াত, মানিক লাল ঘোষ, ইঞ্জিনিয়ার মোঃ শহিদুল ইসলাম সরকার, এ বি এম আরিফ হোসেন, ডাঃ মোঃ আওরঙ্গজেব আরু, বিকাশ চন্দ্র হাওলাদার, বিকাশ চন্দ্র হাওলাদার, মোঃ আরিফুল ইসলাম উজ্জল।
সারাবাংলা/আইই