বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হাইকোর্টের আদেশে নাগরপুরে দুই ইউপি চেয়ারম্যান পুনর্বহাল চট্টগ্রামে সংঘর্ষের প্রতিবাদে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে ইরানের হামলা শোকাহত সংবাদ IPL 2026: Will DC make changes to XI after defeat to SRH? Skipper Axar Patel clarifies | Cricket News দৌলতপুরে ভুল প্রশ্নে পরীক্ষা: ২ কক্ষ পরিদর্শক ও কেন্দ্র সচিবকে অব্যাহতি কালিয়াকৈরে এসএসসি কেন্দ্র সচিব নিয়ে বিতর্ক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এর বিরুদ্ধে Ex-Bigg Boss Star, K-Pop Artiste Aoora Attends Banquet During South Korea President Lee Jae Myung’s India Visit | Korean News অনুমতি ছাড়া বিদেশ গমন ও দায়িত্বে অবহেলার অভিযোগে চিকিৎসক, স্বাস্থ্যসেবা ব্যাহত হয়েছে রাজশাহীতে আমের বাম্পার ফলনের আশা কৃষকের

রমজান মাস উপলক্ষে ওয়াইএসএসএসই দ্বারা আয়োজিত ” আজকের তারুণ্যের ” বিশেষ পর্ব

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ২৯৬ সময় দেখুন


” আজকের তারুণ্য “ ওয়াইএসএসই দ্বারা পরিচালিত এমন একটি নিয়মিত প্রোগ্রাম যেখানে আমরা প্রতিনিয়তই একজন বিশেষ অতিথি হিসেবে নতুন কাউকে পেয়ে থাকি। যেখানে তারা তরুণদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে থাকেন। ১১ই মে ২০২১ ওয়াইএসএসই কর্তৃক আয়োজিত হয় ” আজকের তারুণ্যের ” ৪৬তম বিশেষ পর্ব , যেখানে রমজান মাস উপলক্ষে আজকের আলোচনার মুখ্য বিষয় ছিল ” Ramadan and The Concept of Ibadat “। আর আজকের এই বিশেষ পর্বে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহসিন মাশকুর, যিনি Center for Islamic Research and Development (CIRD) এর একজন CEO। তিনি ২০২০ সালের ফেব্রুয়ারীতে CIRD এর প্রতিষ্ঠা করেন, যেখানে তারা শিক্ষা, দাওয়াত, গবেষণা এই তিনটি বিষয় নিয়ে কাজ করছেন। তিনি এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে বিস্তারিত আলোচনা করেছেন। তা হলো: 

শিক্ষা: যেখানে মূলত কোরআন শরীফকে কীভাবে বিশুদ্ধভাবে পড়া হয় এবং কোরআন শরীফকে বিশুদ্ধভাবে বোঝা ( যা নিয়ে তাদের একটি অনলাইন কোর্স ও রয়েছে) । তাছাড়াও তাদের ” Basic Concept of Islam ” নামে ও একটি বিশেষ অনলাইন কোর্স রয়েছে। 

দাওয়াত: ডিজিটাল প্লাটফর্মে তাদের “ One Vision Islamic TV ”  নামে একটি ফেসবুক ও ইউটিউব প্ল্যাটফর্ম ও রয়েছে। এখানে বাংলাদেশের প্রমিনেন্ট স্কলার যারা আছে তাদের নিয়ে তারা কাজ করে এবং ইসলামের যে পবিত্র বার্তা অর্থাৎ যে মৌলিক বিষয়গুলো সবার জানা জরুরী সেগুলো নিয়ে কাজ করে। 

গবেষণা: তারা চেষ্টা করে রিসার্চ বেস যে কাজগুলো সেগুলোকে ডিজিটালাইজ করে তার বার্তাগুলোকে মানুষের মধ্যে প্রচার করার। তাছাড়াও তাদের এই গবেষণা নিয়ে আল কোরআন ও বিজ্ঞান মহাকাশে আল্লাহর প্রমাণ এবং ইসলামের মৌলিক শিক্ষা নামক এই দুটি বই ও প্রকাশ করেছে। 

 

আমরা সবাই ইবাদত করি কিন্তু অনেকেই সেই ইবাদতের সঠিক মানেই জানিনা তাই না? তাই তিনি এখানে আল্লাহর ইবাদত নিয়ে ও অনেক আলোচনা করেছেন। ইবাদত আসলে কী? আল্লাহর দরবারে নিজেকে পরিপূর্ণভাবে সমর্পণ করা, আল্লাহর হুকুম মত চলা। 

 

তিনি  “ Concept of Ibadat  নিয়ে ও আমাদের সাথে আলোচনা করেছেন, যেখানে তিনি বলেন –  

মানুষের প্রত্যেকটা কাজ ই হচ্ছে ইবাদত। প্রত্যেকটা কাজ যখন রাসূলুল্লাহ ( সা:) এর সুন্নাহ মোতাবেক করা হয় সেটাই ইবাদত। কোনো কাজ ইবাদত বলে গণ্য হবে তার জন্২টি শর্ত অবশ্যই মানতে হবে:

  • আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কাজটি করতে বলেছেন, রাসূলুল্লাহ (সা:) যেভাবে কাজটি করতে বলেছেন , হারাম এবং হালাল মেনে সে কাজগুলো করা। 
  • যে কাজগুলো করা হবে তার মধ্যে অবশ্যই ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা এবং উপলদ্ধি নিয়ে কাজগুলো করতে হবে। 

 

তিনি কোরআনের যে ৪টি হক আছে তা নিয়ে ও আমাদের মাঝে আলোচনা করেছেন। আর তা হলো – 

  • বিশুদ্ধ উচ্চারণসহ কোরআন শরীফ তিলাওয়াত করা।   
  • কোরআন শরীফ কে বুঝে পড়া। 
  • কোরআনের বার্তাগুলোকে জীবনে কাজে লাগানো।  
  • কোরআন শরীফ পাঠ করে তুমি যা জানলে তা সবার মাঝে ছড়িয়ে দেওয়া। 

 

এছাড়াও তিনি ইবাদত করার জন্য যে বিশেষ কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হয় তা নিয়েও বিস্তারিত তুলে ধরেন আমাদের মাঝে। আর সে বিষয়গুলো হলো –

  • কেউ যদি কোনো কাজ করে বা করতে চায় তা অবশ্যই ইসলামে হালাল হতে হবে। 
  • কোনো কাজ করতে গেলে সেই কাজের পিছনে তার উদ্দেশ্য অবশ্যই সৎ হতে হবে। 
  • যে কাজটি আপনি করবেন তা আপনার সাধ্যের মধ্যে অবশ্যই সর্বোচ্চ চেষ্টা দিয়ে করতে হবে। 
  • যে কাজটি করবে সে কাজের মাঝে যদি কোনো ঝামেলা, ভেজাল, অহংকার বা অন্যায় এমন কিছু থাকে তাহলে সেটি কখনোই ইবাদত বলে গণ্য হবে না। 
  • আপনি যে কাজটি করবেন মনে রাখতে হবে যে তার জন্য যেন আপনার অন্য কোনো ইবাদত যেমন: সালাত, হজ্জ ইত্যাদি থেকে যেন দূরে না রাখে। 

আর এই ৫টি কাজ পরিপূর্ন মেনে একটি মানুষ যা কিছু করে তাই ইবাদত বলে গণ্য হবে। 

 

সর্বশেষে তিনি ইবাদত নিয়ে আরো বলেন যে, 

একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে, আমাদের জীবনে ইবাদত করতে হলে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, দান করতে হবে। এছাড়াও বলেন, আমরা আমাদের জীবনের যা ই পড়ি বা করিনা কেন  তার জন্য সবসময় আল্লাহর নাম নিতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি আদায়ের আশায় পড়তে বা করতে হবে , তবেই সেটি হবে ইবাদত।  

 

তাছাড়াও তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, ” তরুণদের বেশি বেশি ইবাদতে মশগুল থাকতে হবে কারণ যৌবন ই হচ্ছে ইবাদত করার সবচেয়ে সর্বোত্তম সময়। “ 

 

আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ভালো কাজ করতে হবে, ভালো হয়ে চলতে হবে, আল্লাহর হুকুম মেনে চলতে হবে কারণ আমরা আসলেই জানিনা সে জীবনের কোন মুহূর্তটা আমাদের জীবনের শেষ মুহূর্ত, আর এটাই হলো ইসলাম। 

 

রাজিয়া রহমান 

কন্টেন্ট রাইটিং ডিপার্টমেন্ট 

ইন্টার্ন 

YSSE 

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom