রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১০০ সময় দেখুন
রসায়ন বিভাগে নবীনবরণ, বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শশী,জবি প্রতিনিধি
আজ (৩ মার্চ ২০২৪-রবিবার) রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে কেন্দ্রীয় মিলনায়তনে ১৭তম ও ১৮তম ব্যাচের নবীনবরণ, ১২তম ব্যাচের বিদায়, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম।

রসায়ন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ শাহজাহান।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার ড. এ. এস. এম. ওবায়দুল্লাহ মাহমুদ এবং অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উক্ত অনুষ্ঠানের আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিভাগের স্নাতক পর্যায়ের ৪জন শিক্ষার্থীকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত অনুদানের প্রেক্ষিতে ১৩তম থেকে ১৭তম ব্যাচের ৫জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় বিভাগীয় শিক্ষকবৃন্দ সহ নবীন ও বিদায়ী শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনু্ষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, “আমার বাবা একজন রসায়নবিদ ছিলেন। রসায়ন বিভাগের জটিল পড়াশোনায় শিক্ষার্থীদেরকে দক্ষ ও পারদর্শী করতে শিক্ষকের ভূমিকা অপরিসীম। রসায়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা এবং উন্নত মানের ল্যাব প্রস্তুত করার পরিকল্পনাও রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর