বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৫ অক্টোবর, ২০২২
  • ১০৪ সময় দেখুন
রসায়নে নোবেল পেলেন তিন বিজ্ঞানী


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: এ বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যারোলিন আর বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেস নামের তিন বিজ্ঞানী।

বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে সুইডেনের রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে এই তিন নোবেল বিজয়ী বিজ্ঞানীর নাম ঘোষণা করা হয়।

তারা পুরস্কার হিসেবে এক কোটি সুইডিশ ক্রোনার পাবেন।

নোবেল পুরস্কারের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক টুইটার বার্তায় জানিয়েছে, ‘২০২২ সালে ক্লিক কেমিস্ট্রি ও বায়োর্থোগোনাল কেমিস্ট্রির উন্নয়নের জন্য ক্যারোলিন আর. বার্টোজি, মর্টেন মেলডাল এবং কে. ব্যারি শার্পলেসকে রসায়নে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস।’

এরআগে সোমবার (৪ অক্টোবর) বেল ইনিকোয়ালিটিস ও পাইওনিয়ারিং কোয়ান্টাম ইনফরমেশন সায়েন্সে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও অস্ট্রিয়ার তিন বিজ্ঞানী।

আরও পড়ুন : পদার্থে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর