রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অনুষঙ্গ : কে এ খালিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৭ সময় দেখুন
রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অনুষঙ্গ : কে এ খালিদ


‍‍রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অনুষঙ্গ : কে এ খালিদ

ডেস্ক রিপোর্টঃঃ  সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, রস উৎসব আমাদের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। ইট-পাথরের শহরে ‌‘রঙ্গে ভরা বঙ্গ’ এ গ্রামীণ ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে। সেজন্য তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় ‘রঙ্গে ভরা বঙ্গ’ আয়োজিত ‘১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কে এম খালিদ বলেন, যান্ত্রিকতার এ নগরীতে এখন খেজুর রসেও ভেজাল দেখা দিয়েছে। তাছাড়া কাঁচা খেজুর রস খাওয়ার মাধ্যমে নিপাহ ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটছে। সে বিষয়েও সচেতন থাকতে হবে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, লোকগবেষক ইমরান উজ জামান লোকশিল্পীদের নিয়ে কাজ করছেন জেনে আমি আনন্দিত। প্রতিমন্ত্রী এ সময় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে তার গবেষণা কাজে সর্বাত্মক পৃষ্ঠপোষকতার আশ্বাস প্রদান করেন।

‘রঙ্গে ভরা বঙ্গ’-এর সভাপতি অধ্যাপক হায়াৎ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ ও ইউডা চারুকলা অনুষদের অধ্যাপক আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ পাঠ করেন ১২তম রস উৎসব ও লোকশিল্পী সম্মাননা ১৪২৯ এর আহ্বায়ক ডা. শওকত আরা হায়দার। সূচনা বক্তৃতা করেন ‘রঙ্গে ভরা বঙ্গ’ এর পরিচালক ইমরান উজ জামান।

অনুষ্ঠানে হস্তশিল্পে পাবনার চাটমোহরের হস্তশিল্পী কৃষ্ণা বেত এবং লোক পরিবেশনায় টাঙ্গাইলের ভূঞাপুরের পাঁচঠিকরির ফটিক শেখের ভাসান গানের দলকে লোকশিল্পী সম্মাননা ১৪২৯ প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর