বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

রাউজানে ৪৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলীল প্রদান করবেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ৩৫৭ সময় দেখুন
রাউজানে ৪৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘরের দলীল প্রদান করবেন প্রধানমন্ত্রী

এম বেলাল উদ্দিন, রাউজান প্রতিনিধি::-
মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রাউজান উপজেলার ৪৮৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি গৃহ প্রদান করবেন আগামী ২০ জুন। বাড়ীর দলীল হস্থান্তরের মাধ্যমে রাউজান সহ দেশের বিভিন্ন উপজেলার গৃহহীনদের বাড়ী প্রদান উদ্ধোধণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গৃহ প্রদানকে সামনে রেখে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। (বৃহস্পতিবার) দুপুরে হলদিয়া ইউনিয়নের দইল্যাঠিলা এলাকায় সংবাদ সম্মেলনে জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের মাননীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী স্যারের নির্দেশনায় প্রাকৃতিক পরিবেশে মনোরম স্পটে বাড়ী গুলো নির্মাণ করা হয়েছে। তিনি এক প্রশ্নের জবাবে বলেন, দইল্যাঠিলা সহ অন্যান্য ইউনিয়নের প্রতিটি ঘর নির্মাণ করা হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, বাজার সহ সবকিছুর সুবিধা যাতে উপকার ভুগীরা পান সেটি মাথাই রেখে। তিনি জানান, টেকসইয়ের জন্য এক নাম্বার ইট, বালি, ভাল কাঠ, ডেউটিন, দরজা জানালা যা যা সরকারের নির্দেশনা রয়েছে সব কিছু ব্যবহার করে ঘর গুলো নির্মাণ করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন কোন উপকার ভুগী চাইলে ঘর অন্যজনের কাছে বিক্রি কিংবা হস্থান্তর করতে পারবেনা এবং আইনে সে ধরণের সুযোগ রাখা হয়নি। উপকার ভোগীদের কেউ

মাদক সন্ত্রাস অন্যায় অবিচারের সাথে জড়িত হলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে জোনায়েদ কবির সোহাগ সাংবাদিকদের বলেন, স্থানিয় চেয়ারম্যান এসব বিষয়ে নজরদারী রাখবেন। প্রয়োজনে প্রচলিত আইনে অন্যায় অপরাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জোনায়েদ কবির সোহাগ বলেন সড়ক, শিশুপার্ক, কবরস্থান, গভীর নলকূপ, বিদ্যুৎ সহ সকল প্রকারের সুযোগ সুবিধা দিয়ে গৃহ গুলো নির্মাণ সম্পন্ন হয়েছে। যা দেশের গরিব অসহায়দের জন্য একটি নতুন মাইল ফলক বলে মনে করেন স্থানিয় জনসাধারণ।

সরেজমিন দেখা গেছে, রাউজানের প্রতিটি গৃহ নির্মানের লোকেশান অত্যন্ত চমকপ্রদ ও যাতায়াত সুবিধা উন্নত। ঘর নির্মাণ সম্পন্ন এমন জায়গাতে সাংবাদিক সম্মেলন করার সময় উপকার ভোগীরা আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অতীদর্শী চাকমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ, প্রকৌশলী আবুল কালাম, সমবায় কর্মকর্তা মুজিবুর রহমান, কৃষি অফিসার শাব্বির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা শাহ -ই জামান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, মেম্বার ছরোয়ার আলম প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom